হোম > বিশ্ব

কিউবায় মার্কিন নিষেধাজ্ঞায় শেষের পথে জ্বালানির মজুত

আমার দেশ অনলাইন

চলমান মার্কিন অবরোধের প্রভাব তীব্র জ্বালানি সংকটে পড়েছে কিউবা। দেশটির জ্বালানিমন্ত্রী ভিসেন্তে দে লা ও জানিয়েছেন, তাদের জ্বালানি তেলের মজুত শেষ হয়ে আসছে।

মন্ত্রী বলেন, ‘আমাদের কাছে জ্বালানি (তেল) একেবারেই নেই, ডিজেলও নেই। আমাদের কোনো মজুত নেই।’ তিনি আরো বলেন, জাতীয় গ্রিড সংকটজনক’ অবস্থায় রয়েছে।

জ্বালানিমন্ত্রী বলেন, অবরোধ সত্ত্বেও কিউবা জ্বালানি আমদানির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তেল ও পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় এই প্রচেষ্টা আরো জটিল হয়ে উঠেছে। মন্ত্রী বলেন, যেকোনো দেশ থেকে তারা জ্বালানি কিনতে প্রস্তুত।

জানা গেছে, কিউবা প্রতিদিন প্রায় ৪০ হাজার ব্যারেল তেল উৎপাদন করে। কিন্তু এর দ্বিগুণেরও বেশি অর্থাৎ, ৯০ হাজার থেকে ১ লাখ ১০ হাজার ব্যারেল তেল ব্যবহার করে। এর ফলে দেশটি কাঠামোগতভাবে আমদানিনির্ভর হয়ে পড়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

এই কঠিন সময়ে আপনারা একা নন, রাষ্ট্র আপনাদের পাশে আছে

তথ্যযুদ্ধের নতুন মাত্রা, এআইকে প্রভাবিত করার চেষ্টা ইসরাইলের

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থার পরিবর্তন চায় কানাডা

নেপালে আকস্মিক বন্যার কারণ কী, এত পর্যটক কেন গিয়েছিলেন?

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় নেপালের বন্যা

ইউরোপে গিয়ে কেন আমেরিকানদের ওজন কমে

ইউক্রেনের প্রতিরক্ষা জোরদারে জেলেনস্কির নতুন উদ্যোগ

নেপালে আকস্মিক বন্যায় কৈলাসগামী ৪০০ তীর্থযাত্রী নিখোঁজ

ধ্বংসস্তূপের মধ্যে চাষাবাদ, গাজায় বাঁচার লড়াই কৃষকদের

বন্যাবিধ্বস্ত নেপালকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ