হোম > বিশ্ব

ফ্রান্সে ভয়াবহ দাবানল, ১৭ হাজার হেক্টর পুড়ে ছাই

আন্তর্জাতিক ডেস্ক

৭৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স। দেশটির দক্ষিণের ‘ওউদ’ অঞ্চলে পুড়ে ছাই ১৭ হাজার হেক্টর এলাকা। আগুন নিয়ন্ত্রণে ২ হাজারেরও বেশি দমকলকর্মী ও সেনাসদস্য মাঠে কাজ করছেন। ৫০০টিরও বেশি অগ্নিনির্বাপক যান এবং পানিবাহী বিমান ব্যবহার করা হচ্ছে।

শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।

প্রতিবেদন বলা হয়, ফ্রান্সের দাবানল মঙ্গলবার রিবোত গ্রামের কাছে শুরু হয়। এতে একজন নারীর মৃত্যু হয়েছে এবং ১১ জন দমকলকর্মীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও কর্তৃপক্ষ সতর্ক করেছে যে এটি আরও কয়েকদিন ধরে জ্বলতে থাকবে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ১৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং বাসিন্দাদের বাড়ি ফিরতে নিষেধ করা হয়েছে। দাবানলের কারণে ওই অঞ্চলের বনাঞ্চলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং ঝুঁকি এড়াতে বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু এই দাবানলকে ‘অভূতপূর্ব দুর্যোগ’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং এর জন্য জলবায়ু পরিবর্তন ও খরার কথা উল্লেখ করেছেন।

কূটনীতিতে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে প্রশ্ন আরাঘচির

মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প

মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

নতুন দুটি চন্দ্র খনিজ আবিষ্কারের ঘোষণা চীনের

সিরিয়া শিবিরে আটকে থাকা নাগরিকদের ফেরাতে অস্ট্রেলিয়ার অস্বীকৃতি

মধ্যবর্তী নির্বাচন নিয়ে রিপাবলিকানদের নতুন কৌশল

এআইয়ে ইতিবাচক ভাবমূর্তি গঠনে বড় বিনিয়োগ করছে ইসরাইল

মেটা-মাইক্রোসফটে ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত

মার্কিন প্রতিনিধিদল পৌঁছার আগেই ইসলামাবাদ ছাড়ল ইরানিরা

বিজেপিতে যোগ দিয়েই ১০ লাখ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা