হোম > বিশ্ব

সাত বছর পর চীন সফরে নরেন্দ্র মোদি

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীর্ঘ সাত বছর পর চীন সফরে গেছেন। শনিবার তিনি জাপান সফর শেষ করে চীনের তিয়ানজিন পৌঁছান। চীনের বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

মোদি চীনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দেবেন, যা তিয়ানজিনে অনুষ্ঠিত হবে। সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান অংশগ্রহণ করবেন। এই সম্মেলনটি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ, যেখানে মোদি ভারতের অভ্যন্তরীণ ও বৈশ্বিক বিষয়ের উপর আলোচনা করবেন।

এ সফরে মোদি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাদা বৈঠক করবেন। মোদি-শি বৈঠক এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে উত্তেজনা রয়েছে। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে দুই দেশের সম্পর্ক অনেকটাই তলানিতে গিয়ে পৌঁছেছিল। তবে সম্প্রতি দু'দেশ সম্পর্ক মেরামতের চেষ্টা করছে।

আগামী বৈঠকে মোদি এবং শি সীমান্ত ইস্যু ছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির বিষয়ে আলোচনা করবেন।

গত বছর, রাশিয়ার কাজানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদির সর্বশেষ বৈঠক হয়েছিল। এবার, মোদি-শি বৈঠক দুই দেশের সম্পর্কের নতুন দিক নির্দেশ করবে, যা আন্তর্জাতিক মঞ্চে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে