হোম > বিশ্ব

আগামী বছর জলবায়ু সম্মেলন কপ৩১ আয়োজন করবে তুরস্ক

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

আগামী বছর জলবায়ু শীর্ষ সম্মেলন কপ৩১ আয়োজন করবে তুরস্ক। অস্ট্রেলিয়া আয়োজন থেকে সরে আসার পর আঙ্কারা এই দায়িত্ব পায়। ব্রাজিলে আয়োজিত কপ৩০-এ সমঝোতার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর বিবিসির।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে দেয়া সাক্ষাৎকারে তুরস্কের সঙ্গে সমঝোতাকে ‘অসাধারণ ফলাফল’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, অস্ট্রেলিয়া ও তুরস্ক একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে, যার মাধ্যমে তুরস্ক কপ৩১ এর সভাপতিত্ব করবে। বিভিন্ন দেশের সরকারের সঙ্গে দর–কষাকষির দায়িত্ব পালন করবে অস্ট্রেলিয়া।

২০২২ সালে দুই দেশই জলবায়ু শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য আবেদন করেছিল। পরে আলোচনার মাধ্যমে দুই দেশ সমঝোতায় পৌঁছায়।

অস্ট্রেলিয়া অ্যাডিলেড শহরে জলবায়ু শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য জোর চেষ্টা চালিয়েছে। তারা যুক্তি দেয়, জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গে যৌথভাবে এই সম্মেলন আয়োজন করবে।

তুরস্কও সম্মেলনের আয়োজনের প্রস্তাব করে। আঙ্কারা জানায়, তাদের আয়োজক দেশ হওয়ার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে, কারণ তারা ২০২১ সালে সরে গিয়ে যুক্তরাজ্যকে গ্লাসগোতে বৈঠক আয়োজনের অনুমতি দিয়েছিল।

যদি কোনো দেশই আপস করতে রাজি না থাকত, তাহলে জার্মানির বনে সম্মেলন অনুষ্ঠিত হতো।

আরএ

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

রাশিয়ার হুমকি মোকাবিলায় ১০ লাখ স্থলমাইন কিনতে চায় ফিনল্যান্ড

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

সহিংস বিক্ষোভের পর ফ্রান্সের কয়েকটি শহরে কারফিউ জারি

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির