হোম > বিশ্ব

ভারতে নিষিদ্ধ পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল

স্টাফ রিপোর্টার

পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করার ঘোষণা করেছে ভারত সরকার। এই চ্যানেলগুলোতে মোট ৬৩ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। আভিযোগ রয়েছে- এই চ্যানেলগুলো উসকানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল কন্টেন্ট প্রচার করছে। ফলে ভারতে বসে আর পাকিস্তানি সংবাদমাধ্যম বা অন্য কোনও ব্যক্তির ইউটিউব চ্যানেল দেখা যাবে না।

বন্ধ চ্যানেলগুলোর মধ্যে রয়েছে- ডন নিউজ, সামা টিভি, আরি নিউজ, জিও নিউজ, বোল নিউজ, রফতার, সুনো নিউজ, ইরশাদ ভাটি, আসমা শিরাজি, উমর চিমা। এছাড়া সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের চ্যানেলও বন্ধ করে দেওয়া হয়েছে।

আরো অভিযোগ রয়েছে- এই চ্যানেলগুলো ভারতীয় সেনাবাহিনী, নিরাপত্তা সংস্থা এবং ভারতের বিরুদ্ধে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করছিল। পহেলগাঁও হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক এবং একজন কাশ্মিরি মৃত্যুর পর বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো হচ্ছিল। সূত্র: সংবাদ প্রতিদিন

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব পাকিস্তানের নোমান মাহমুদ

জি২০ সম্মেলনে পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ, ইউরোপের আপত্তি

একই মঞ্চে একদিনের ব্যবধানে দুই নেতার ভাষণ, ইরান যুদ্ধের শেষ অনিশ্চিত

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে দৃঢ়প্রতিজ্ঞ পাকিস্তান: শাহবাজ

গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা

বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ, ঘুরিয়ে দেওয়া হলো ৫ ফ্লাইট

দিল্লিতে গভীর রাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ি-মসজিদ

হরমুজের কাছে জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত

মহাকাশে নিরাপত্তা জোরদারে নতুন সামরিক স্কোয়াড্রন গড়ল যুক্তরাজ্য

মহানবী (সা.)-কে নিয়ে পোস্টের জেরে সৌদিতে শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড