হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ভুল বাণিজ্যনীতি সংশোধনের আহ্বান চীনের

আমার দেশ অনলাইন

গত সপ্তাহে প্যারিসে উভয় দেশের আলোচকদের বৈঠকের পর যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য তদন্তের প্রতিবাদে বেইজিং মার্কিন পক্ষকে ‘ভুল বাণিজ্যনীতি বা পদ্ধতি সংশোধন’ এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে।

আজ সোমবার চীন জানায়, তারা মার্কিন প্রতিনিধিদের সঙ্গে প্যারিসে চলমান আলোচনা সভায় এই উদ্বেগ ও অভিযোগ আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেছে।

ওয়াশিংটনের বাণিজ্য তদন্তে চীনসহ ৬০টি অর্থনীতিকে লক্ষ্য করা হয়েছে। এর মধ্যে দেখা হবে ‘বাধ্যতামূলক শ্রমের বিরুদ্ধে কার্যকর
পদক্ষেপ নেওয়া হয়েছে কি না’ এবং এগুলো মার্কিন বাণিজ্যকে সীমাবদ্ধ করে কি না, তা খতিয়ে দেখা হবে।

অতিরিক্ত শিল্পক্ষমতার ওপর কেন্দ্রীভূত মার্কিন তদন্তের এক দিন পর এই তদন্তগুলো করা হয়েছে, যা চীনসহ ১৬টি বাণিজ্যিক অংশীদারকে লক্ষ্য করে হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ‘রাজনৈতিক ছলনা’ হিসেবে সমালোচনা করেছে।’

চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা মার্কিন পক্ষকে অনুরোধ করছি, অবিলম্বে ভুল পদ্ধতি সংশোধন করুন, চীনের সঙ্গে মধ্যপন্থায় আসুন... এবং সব বিষয় সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করুন।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, সর্বশেষ তদন্ত ‘অত্যন্ত একতরফা, স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক’। চীন মার্কিন পক্ষকে ‘বাণিজ্য বাধা তৈরির চেষ্টা’ করার অভিযোগও করেছে।’

উভয় দেশের বাণিজ্য কর্মকর্তারা গতকাল রোববার প্যারিসে আলোচনার জন্য মিলিত হন। বৈঠক দুই দিন ধরে চলবে বলে জানায় ওয়াশিংটন।

মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের বিশেষজ্ঞরা চীনের পশ্চিমাঞ্চল শিনজিয়াং অঞ্চলে সংখ্যালঘুদের ওপর জোরপূর্বক শ্রমের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বেইজিং এই অভিযোগগুলোকে ‘মনগড়া’ হিসেবে অস্বীকার করেছে।

এ দুই ধরনের বাণিজ্য তদন্ত সম্পন্ন করতে সম্ভবত কয়েক মাস লাগবে, তবে ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক ব্যবস্থা বাতিল করার পর, নতুন শুল্ক আরোপের সুযোগ দিতে পারে।

ওয়াশিংটন জানিয়েছে, ট্রাম্প ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চীন সফর করবেন, যদিও বেইজিং এখনও সেই তারিখগুলো নিশ্চিত করেনি।

ট্রাম্প ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে শীর্ষ বৈঠকটি পিছিয়ে যেতে পারে।

সূত্র: বিএসএস

ভোটে হেরে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু

কট্টর ফিলিস্তিনপন্থি লুলার কাছে নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পালাচ্ছেন বলসোনারো

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে: সর্বোচ্চ নেতা

আরব অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি বেশি, উদ্বিগ্ন নেতানিয়াহু

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ইরানে মক্কা জোটের চার সিদ্ধান্ত

ভারতের জেল থেকে একসঙ্গে পালাল ১৭ বন্দি

‘ভারতের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা’

সৌদির দুই শহরে হঠাৎ জরুরি সতর্কতা

মুষলধারে বৃষ্টিতেও মসজিদুল হারামে নামাজ ও কাবা শরিফ তাওয়াফ অব্যাহত