হোম > বিশ্ব

কলম্বিয়ার প্রেসিডেন্টকে হত্যাচেষ্টার অভিযোগ

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, হত্যার ষড়যন্ত্র থেকে বেঁচে ফিরেছেন তিনি। তিনি বলেন, তার দুই মেয়েকে নিয়ে হেলিকপ্টারে ভ্রমণের সময় তাকে হত্যার চেষ্টা করা হয়। দীর্ঘদিন ধরেই মাদকচক্র তাকে হত্যার ষড়যন্ত্র করছে বলে সতর্ক করে আসছিলেন তিনি। খবর আল জাজিরার।

পেত্রো জানান, আগের দিন ক্যারিবীয় উপকূলীয় এলাকায় যাওয়ার সময় নিরাপত্তা হুমকির কারণে তার হেলিকপ্টার নির্ধারিত স্থানে অবতরণ করতে পারেনি। কারণ হিসেবে তিনি বলেন, ‘অজ্ঞাত ব্যক্তিরা হেলিকপ্টারে গুলি চালাতে পারে, এমন তথ্য পেয়েছিল নিরাপত্তা বাহিনী।’

তিনি আরো জানান, যেখানে তার অবতরণের কথা ছিল, সেখানে আলো পর্যন্ত জ্বালানো হয়নি। দেশের উত্তরাঞ্চলের কর্দোবা বিভাগে মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দিতে গিয়ে প্রেসিডেন্ট পেত্রো বলেন, ‘ভারি বৃষ্টি ও বন্যার কারণে সেখানে মানবিক সংকট তৈরি হয়েছে। তবে নিরাপত্তা হুমকির কারণে তাকে ভ্রমণ পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমি বেঁচে থাকার চেষ্টা করছি। সে কারণেই গত রাতে নির্ধারিত জায়গায় পৌঁছাতে পারিনি। আজ সকালেও অবতরণ করতে পারিনি।’ জানা গেছে, তার হেলিকপ্টার কয়েক ঘণ্টা খোলা সমুদ্রের দিকে উড়ে যায়। পরে কলম্বিয়ান নৌবাহিনীর সহায়তায় ভিন্ন একটি স্থানে নিরাপদে অবতরণ করেন তিনি। এরপর পরিবর্তন করা হয় তার নিরাপত্তা পরিকল্পনা ও যাতায়াতের রুট।

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর