হোম > বিশ্ব

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

আতিকুর রহমান নগরী

যুক্তরাজ্য, কানাডা ও অষ্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স।

এছাড়া ইউরোপের আরো বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারে বলে জানা গেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা। যেখানে গাজা যুদ্ধের অবসানের জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পথে একটি বৈঠক আয়োজন করা হচ্ছে।

এদিকে, ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের স্বীকৃতি দেয়ার পর, প্রতিশোধ হিসেবে পশ্চিম তীরের কিছু অংশ দখলের যে ঘোষণা ইসরাইল দিয়েছে তা উচিত হবেনা বলে দেশটিকে সতর্ক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।

আর এই পদক্ষেপকে "সন্ত্রাসবাদকে বিশাল পুরষ্কার" হিসেবে উল্লেখ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সূত্র: বিবিসি

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো