হোম > বিশ্ব

পাকিস্তানের ইসলামাবাদে হামলার ঘটনায় গ্রেপ্তার ৭

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে আত্মঘাতী হামলার ঘটনায় সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবারের ওই হামলায় ১২ জন নিহত হয়।

সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে জানায়, ফিতনা আল-হিন্দুস্তানের সঙ্গে যুক্ত একদল উগ্রপন্থী দেশজুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে পুলিশ কর্মী এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। নিহতদের মধ্যে পুলিশ সদস্য এবং আইনজীবী উভয়ই ছিলেন।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের আওতায় হত্যা, হত্যার চেষ্টা এবং অন্যান্য প্রাসঙ্গিক অপরাধের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে স্থাপিত ‘সেফ সিটি’ ক্যামেরা ব্যবহার করে কর্তৃপক্ষ আত্মঘাতী বোমা হামলাকারীকে খুঁজে বের করে। সূত্র জানায়, সন্দেহভাজন ব্যক্তি একজন মোটরসাইকেল আরোহীর সঙ্গে এসেছিল।

সংবাদমাধ্যমটি জানায়, ‘সন্দেহভাজন ব্যক্তিকে জুডিশিয়াল কমপ্লেক্সের কাছে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা যায়।’

গত ১৮ থেকে ২৪ ঘন্টা ধরে, পিরওয়াধাই, ফৌজি কলোনি এবং ধোখ কাশ্মিরিয়ান, পাশাপাশি খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে একযোগে অভিযান চালানো হয়। কর্তৃপক্ষ সাতজন সন্দেহভাজনকে আটক করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

আরএ

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ

আফগানিস্তান ছেড়ে পালানো শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

যুদ্ধবিরতির মধ্যেই প্রতিদিন স্বজন হারাচ্ছেন গাজাবাসী, ৪৮ ঘণ্টায় নিহত ৬

ফের হামলার দুঃসাহস দেখালে যুদ্ধ বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়বে: ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধ নয়, শান্তি ফেরানোর আহ্বান সৌদি আরবের

শত্রুর হামলার জবাব দিতে ভৌগোলিক সীমা মানবে না ইরান: মোজতবা খামেনি

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার কথা ভাবছে সিরিয়া

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় তেহরানে কাতারের ম্যারাথন বৈঠক

ইরানের উপকূলে মাছ ধরার নৌকায় ড্রোন হামলা, আহত ২

যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের মধ্যে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, এক অঙ্গরাজ্যেই আক্রান্ত ১৩৫০