হোম > বিশ্ব

পারমাণবিক আলোচনা প্রসঙ্গে ইরানকে যা বললেন এরদোয়ান

আতিকুর রহমান নগরী

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, তিনি বিশ্বাস করেন পারমাণবিক আলোচনা অব্যাহত রাখা ইরানের জন্য কার্যকর হবে। সোমবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চীনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হলেও বিশেষ গুরুত্ব পায় ইরানের পারমাণবিক কর্মসূচি ও চলমান আলোচনা।

এরদোয়ান পেজেশকিয়ানকে জানান, তেহরানের জন্য পারমাণবিক আলোচনা অব্যাহত রাখা হবে একটি কার্যকর কূটনৈতিক কৌশল। তিনি উল্লেখ করেন, আঙ্কারা এই বিষয়ে ইরানের প্রতি তার ইতিবাচক অবস্থান এবং সমর্থন বজায় রাখবে।

তুরস্কের প্রেসিডেন্ট আরো বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, বিশেষ করে জ্বালানি খাতে, শুধু তুরস্ক ও ইরানের জন্যই নয়, গোটা অঞ্চলের জন্য সুফল বয়ে আনবে। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রয়োজনীয়তার দিকেও ইঙ্গিত দেন তিনি।

বৈঠকে আরও আলোচনা হয় আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্যিক সম্পর্ক এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ নিয়ে। আঙ্কারার প্রেসিডেন্ট দপ্তর এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো