হোম > বিশ্ব

ব্যবহারের জন্য প্রস্তুত রাশিয়ার ক্যান্সার ভ্যাকসিন

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ক্যানসারের ভ্যাকিসিন তৈরিতে প্রাথমিক ক্লিনিক্যাল পরীক্ষায় সফলতা পেয়েছেন রুশ বিজ্ঞানীরা। পরীক্ষায় নিরাপত্তা ও উচ্চ কার্যকারিতা দেখিয়েছে ভ্যাকসিনটি। রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা এ ঘোষণা দিয়েছেন। এরফলে এই মরণব্যাধী থেকে বিশ্বের কোটি কোটি মানুষের স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা আরো বাড়বে বলে আশা হচ্ছে। খবর রুশ বার্তা সংস্থা তাসের।

ইস্টার্ন ইকনোমিক ফোরামে দেওয়া বক্তব্যে ভেরোনিকা স্কভোর্টসোভা জানান, ‘ক্যান্সারের এ ভ্যাকসিন নিয়ে গবেষণা বেশ কয়েক বছর ধরে চলছে। শেষ তিনটি বাধ্যতামূলক প্রাথমিক ক্লিনিক্যাল পরীক্ষা করা হয়েছে। টিকাটি এখন ব্যবহারের জন্য প্রস্তুত। আমরা সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছি।’

স্কভোর্তসোভা জোর দিয়ে বলেন, ‘প্রিক্লিনিক্যাল ট্রায়ালে ভ্যাক্সিনের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এ সময় টিউমারের আকার হ্রাস এবং টিউমারের অগ্রগতি ‍গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন গবেষকরা। রোগের বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত অগ্রগতি লক্ষ্য করা গেছে। ফলে এই ভ্যাক্সিন প্রয়োগের মাধ্যমে ভালোভাবে বেঁচে থাকার সম্ভাবনা আরো বাড়বে।’

এই টিকার প্রাথমিক লক্ষ্য হবে কোলোরেক্টাল ক্যান্সার। তাছাড়া, মস্তিস্ক ও মেরুদণ্ডের ক্যান্সার গ্লিওব্লাস্টোমা এবং ত্বকের মারাত্মক ক্যান্সার মেলানোমাসহ নির্দিষ্ট ধরণের মেলানোমার জন্য টিকা তৈরিতে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে।

১০ম ইস্টার্ন ইকনোমিক ফোরামে অংশ নেয় ৭৫ টির বেশি দেশ এবং অঞ্চলের আট হাজার ৪০০ জনের বেশি অংশগ্রহণকারী।

আরএ

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর