হোম > বিশ্ব

ব্যাডমিন্টন খেলায় মানুষকে হারিয়ে রোবটের বিশ্বরেকর্ড

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

এবার ব্যাডমিন্টন খেলে বিশ্ব রেকর্ড করল চীনের তৈরি একটি রোবট। চীনের কয়েকজন মানব খেলোয়াড়ের সঙ্গে রোবটির ম্যাচ অনুষ্ঠিত হয় ঝেজিয়াং প্রদেশের শাওক্সিং শহরে। ম্যাচে রোবটটি টানা ১ হাজার ৪৫২ বার সফলভাবে শাটলকক ফেরত পাঠাতে সক্ষম হয়।

ঝেজিয়াং শেনচেন কাইডং টেকনোলজি কোম্পানি রোবটটি তৈরি করে। কয়েকজন মানব খেলোয়াড়ের সঙ্গে রোবটির ম্যাচ অনুষ্ঠিত হয় ঝেজিয়াং প্রদেশের শাওক্সিং শহরে।

রোবটটি সফলভাবে টানা এক হাজার ৪৫২টি হিট ফেরত দিতে সক্ষম হয়, যা কোনো মোবাইল রোবটের বিরতিহীনভাবে টানা এতবার ‘কাউন্টার হিট’ করার নতুন রেকর্ড।

আয়োজকেরা জানান, অ্যাথলেটিক রোবটটি ভিশন সিস্টেম ও গতিনিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটি রোবোটিক্সে চীনের ক্রমবর্ধমান সক্ষমতা ও সম্ভাবনাকেই তুলে ধরে।

সূত্র: ইউপিআই

আরএ

এআই দিয়ে মুসলিম ব্রাদারহুড ও সুদানকে টার্গেট, আমিরাতের বিরুদ্ধে অভিযোগ

সৌদির প্রতিরক্ষা প্রতিশ্রুতি ও ইরানের সঙ্গে সম্পর্ক—উভয় সংকটে পাকিস্তান

ইউক্রেনকে আরো ৮৫ হাজার কোটি টাকার সামরিক সহায়তা দিচ্ছে ইইউ

সাত বছর পর শি জিনপিংয়ের ভারত সফর, কমবে কি দিল্লি-বেইজিংয়ের বৈরিতা?

পেন্টাগনে নাইন ইলেভেনের স্মরণ, আফগান যুদ্ধের পরিণতিতে ফিরে তাকাচ্ছে বিশ্ব

এক হাজার টন বিস্ফোরক দিয়ে হিজবুল্লাহর ঘাঁটি ধ্বংসের দাবি ইসরাইলের

বাব-এল-মান্দেবে নৌ চলাচল ‘নিরাপদ ও সুশৃঙ্খল’: হুথি

সেনাবাহিনী পুনর্গঠনে তুরস্কের সহায়তা, এরদোয়ানের প্রশংসায় সোমালিয়ার প্রেসিডেন্ট

হরমুজের বিকল্প বাব-এল-মান্দেবের নিয়ন্ত্রণে হুথিরা

নেতানিয়াহুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে আরো কঠোর হওয়ার আহ্বান হিলারির