হোম > বিশ্ব

বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র আবার চালু করল জাপান

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

দীর্ঘ বিরতি শেষে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম পুনরায় চালু করেছে জাপান।

২০১১ সালের ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার পর দেশটির সব রিয়্যাক্টর বন্ধ হয়ে গিয়েছিলো। এখন টোকিওর উত্তর-পশ্চিমে অবস্থিত কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক কেন্দ্রের ৬ নম্বর রিঅ্যাক্টর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। অ্যালার্ম ব্যবস্থার ত্রুটির কারণে রিঅ্যাক্টর চালু করতে এক দিন হলেও আগামী মাসে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা।

জাপান সবসময় জ্বালানির জন্য আমদানির ওপর নির্ভরশীল ছিল। তাই তারা পারমাণবিক শক্তির ব্যবহার বাড়ায়। তবে ২০১১ সালে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে দুর্ঘটনা ঘটে।

এর পর দেশটির ৫৪টি পারমাণবিক রিঅ্যাক্টর একসাথে বন্ধ করে দেওয়া হয়, যা ইতিহাসের অন্যতম ভয়াবহ পারমাণবিক বিপর্যয় হিসেবে পরিচিত।

সূত্র: বিবিসি

ইরান যুদ্ধ শেষ করার ৫ উপায়

গুগলসহ বড় প্রযুক্তি কোম্পানির অবকাঠামো হতে পারে ‘বৈধ লক্ষ্যবস্তু’: আইআরজিসি

ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান

লেবাননে ৬০ টন মানবিক সহায়তা পাঠাচ্ছে ফ্রান্স

ইরান-লেবাননের হামলা, আশ্রয়কেন্দ্রে ইসরাইলিদের নির্ঘুম রাত

মার্কিন ও ইহুদীবাদীদের গোপন আস্তানা প্রকাশে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘নিরাপদ ও সুস্থ’: তেহরান

প্রতিবেশী দেশগুলো ইরানের শত্রু নয়: কাতার

মার্কিন হামলায় ইরাকে ৫ ইরান-সমর্থিত যোদ্ধা নিহত

ইরানের ‘মাইন-পাতা নৌযান ধ্বংস’ করছে যুক্তরাষ্ট্র