হোম > বিশ্ব

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, মসজিদের মিনারসহ ১৬ ভবন ধস

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলের বালিকেসির প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দুটি মসজিদের মিনারসহ ১৬টি ভবন ধসে পড়েছে। একজন নিহত ও ২৯ জন আহতের তথ্য জানিয়েছে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ)।

স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এসময় একাধিক প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে বলে দেশটির কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে।

আফাদ জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার (৬.৮ মাইল) গভীরে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) ভূমিকম্পটির মাত্রা ৬.১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার বলে উল্লেখ করেছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, সিনদিরজিতে ধসে পড়া এক ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হওয়ার পরপরই এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়। একই ভবন থেকে আরও চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, প্রদেশজুড়ে মোট ১৬টি ভবন ধসে পড়েছে, যার বেশিরভাগই জরাজীর্ণ ও ব্যবহারহীন ছিল। এছাড়া দুটি মসজিদের মিনার ধসে পড়েছে। আহতদের মধ্যে কেউ গুরুতর নয় বলেও তিনি জানান।

প্রেসিডেন্ট রিসেপ এরদোগান সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ক্ষতিগ্রস্ত সকলের দ্রুত সুস্থতা কামনা করে লিখেছেন, ‌আল্লাহ আমাদের দেশকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করুন।

তুরস্ককে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা করল ইসরাইলি এমপি

‘ইরানে মার্কিন হামলায় যুদ্ধবিরতি বাতিল হয়ে গেছে’

সুদানে ড্রোন হামলায় নিহত ২৩

বিরল তাপমাত্রার রেকর্ড ও জলবায়ু পর্যবেক্ষণ ব্যবস্থার ওপর হুমকির সতর্কতা বিজ্ঞানীদের

ইরানের খার্গ দ্বীপ দখলের হুমকি ট্রাম্পের, আজ রাতেই ‘কঠোর’ হামলার হুঁশিয়ারি

কুয়েতের আকাশসীমায় ২৪ ঘণ্টায় ২৪টি ড্রোনের অনুপ্রবেশ

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলির পদত্যাগ

হরমুজ প্রণালি পার হলো এশিয়ার তিন এলএনজি ট্যাংকার

ইরান ও যুক্তরাষ্ট্রকে চলমান সংঘাত বন্ধের আহ্বান তুরস্কের

প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত