হোম > বিশ্ব

গণহত্যা দিয়ে সত্যকে থামানো যাবে না: জাতিসংঘের বিশেষ দূত আলবানিজ

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত।

জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা কিংবা তার উপর ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও, তিনি ফিলিস্তিনের নৃশংসতার বিরুদ্ধে কথা বলা বন্ধ করবেন না। আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আলবানিজ বলেন, ‘গণহত্যার মুখে আপনি সত্যকে নিরব করতে পারবেন না।’

সাক্ষাৎকারে আলবানিজ জানান, তার উপর চাপ ক্রমশ বাড়ছে। তিনি বলেন, তার বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষের মিথ্যা অভিযোগ আনা হয়েছে, এছাড়াও তাকে সন্ত্রাসবাদ সমর্থনের মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

ইতোমধ্যে আলবানিজের উপর বিতর্কিত মার্কিন নিষেধাজ্ঞার পাঁচ মাস কেটে গেছে। তাকে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে বা এর ব্যাংকগুলোতে থাকা তার যে কোনো সম্পত্তি বা অন্যান্য সম্পদ জব্দ করা যেতে পারে। তবে আলবানিজ দমে যাননি, তিনি গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে কথা বলা অব্যাহত রেখেছেন।

৪৮ বছর বয়সী ইতালীয় আইনবিদ এবং মানবাধিকার বিশেষজ্ঞ, আলবানিজ বলেছেন, এই মিথ্যা অভিযোগগুলো অনেক পশ্চিমা দেশ এবং তাদের জনগণের এক ধরনের ভণ্ডামির উপর ভিত্তি করে গড়ে উঠেছে।

নিষেধাজ্ঞাগুলোর মধ্য দিয়ে ব্যক্তিগত বা শারীরিক হুমকিগুলো ক্রমশ আরো বেশি নিষ্ঠুর হয়ে উঠেছে বলে জানান তিনি।

তিনি বলেছেন, তবে এটা আমাকে চুপ করাতে পারে না, কেননা গণহত্যার মুখে আপনি সত্যকে চুপ করিয়ে দিতে পারবেন না।

আলবানিজ বলেন, তিনি বিশ্বাস করেন এই অন্যায় শেষ হওয়ার খুব বেশি দেরি নেই, এটি কেবল সময়ের ব্যাপারমাত্র। এটা চিরকাল থাকবে না। এজন্যই এর বিরুদ্ধে আরো বেশি লোকের দাঁড়ানো প্রয়োজন বলে মনে কেরন তিনি।

জাতিসংঘের বিশেষজ্ঞরা আগস্টে সতর্ক করে দিয়েছিলেন যে আলবানিজের উপর মার্কিন নিষেধাজ্ঞা মানবাধিকার ব্যবস্থাকে হুমকির মুখে ফেলবে। এর এক মাস পর মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করে যে তারা বিশেষ দূতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ব্যবস্থা প্ররোচিত করার চেষ্টা করেছিলেন।

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির যুদ্ধ বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স