হোম > বিশ্ব

লন্ডনের মেয়র সাদিক খানকে নিয়ে যা বললেন ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

আবারো লন্ডনের মেয়র সাদিক খানের সমালোচনায় মুখর হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন তুলেছেন সাদিক খানের আদর্শ নিয়ে। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে সাদিক খানকে অযোগ্য, বিপর্যয় ও ভয়াবহ মেয়র বলে অভিহিত করেছেন তিনি।

তিনি বলেন, ‘লন্ডনের মেয়র একজন মুসলিম এবং তিনি অভিবাসীদের ভোটে নির্বাচিত হয়েছেন। এর মানে হলো, শ্বেতাঙ্গ ভোটারদের হটিয়ে অভিবাসীরা জায়গা করে নিচ্ছে।

ট্রাম্প বলেন, ‘আপনি যদি লন্ডনের দিকে তাকান, তাহলে দেখবেন সেখানে খান নামে একজন মেয়র আছেন। তিনি একজন ভয়াবহ মেয়র। তিনি একজন অযোগ্য, দুষ্ট, ঘৃণ্য মেয়র।’

যদিও যুক্তরাজ্য বিধিনিষেধমূলক অভিবাসন আইন গ্রহণ করছে, তারপরও ট্রাম্প দাবি করেছেন, ‘দেশটি অনিয়ন্ত্রিত ও অযাচিতভাবে অভিবাসীদের প্রবেশ করতে দিচ্ছে।’

তিনি বলেন, ‘লন্ডনের মেয়র বিপর্যয়। যে আদর্শ থাকার কথা ছিল তার থেকে সম্পূর্ণ ভিন্ন মতাদর্শ রয়েছে তার। তিনি নির্বাচিত হন কারণ এত মানুষ এদেশে এসেছে এবং তারা তাকে ভোট দেয়।’

সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতার সময়েও ট্রাম্প সাদিক খানের সমালোচনা করেছিলেন।

সাক্ষাৎকারে অবৈধ অভিবাসীদের বহিষ্কার করতে ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘অভিবাসীদের জন্য ইউরোপ দুর্বল হয়ে পড়েছে। ইউরোপীয় দেশগুলোর উচিত অবৈধভাবে আসা অভিবাসীদের বহিষ্কার করা।’

আরএ

বাংলাদেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

দীর্ঘ যুদ্ধেও বড় সাফল্য নেই মস্কোর, প্রতিরোধে কিয়েভ

বাংলাদেশি সন্দেহে ভারতে ১৮ জন আটক

ইয়েমেনে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১৬

ইরানকে কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত ইরান

মেক্সিকোতে সংঘাতের সুযোগে কারাগার থেকে পালিয়েছে ২৪ কয়েদি

ব্রাজিলে ভারী বর্ষণে বন্যায় নিহত ২৩

ভারতে ঘোষণা ছাড়াই মসজিদ সিলগালা, শিক্ষার্থীদের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত রাখল ইইউ