হোম > বিশ্ব

গাজায় ইসরাইলি আগ্রাসনের ৬০৬ দিন: নিহত ৫৪৫১০

মোহাম্মদ শামসুদ্দীন

গাজায় দখলদার ইসরাইলের আগ্রাসন শুরু হয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর। ইহুদিবাদী ইসরাইলের চলমান বর্বরতায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ হাজার ৫১০ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ১ লাখ ২৫ হাজারের কাছাকাছি। যদিও হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েকগুন বলে মনে করা হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত মার্চে একতরফা যুদ্ধবিরতি ভেঙে ইসরাইল এ পর্যন্ত ৪ হাজার ২৪০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ সময়ে আহত হয়েছেন ১২ হাজার ৮৬০ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলের হামলায় অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত এবং ২০৮ জন আহত হয়েছেন। এ ছাড়া গত ৮ দিনে দখলদাররা শতাধিক ত্রাণকর্মীকে হত্যা করেছে।

গাজার সরকারি মিডিয়া অফিস সূত্রের বরাত দিয়ে আল জাজিরা আরো জানায়, ইসরাইল ক্ষুধার্ত ফিলিস্তিনিদের মার্কিন সহায়তা বিতরণ কেন্দ্রের প্রতি আকৃষ্ট করে আবার সেখানেই তাদের ওপর গুলি চালাচ্ছে।

ইসরাইল আট দিনে ১০২ ত্রাণ সংগ্রহকারী ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজার সরকারি মিডিয়া অফিস ইসরাইলকে ‘স্বেচ্ছাকৃত ভয়াবহ পুনঃঅপরাধ’ করার অভিযোগ তুলেছে।

‘দখলদারদের (ইসরাইল) কোনো হস্তক্ষেপ বা শর্ত ছাড়াই সীমান্ত খুলে দেয়ার জন্য চাপ প্রয়োগ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং মানবাধিকার সংস্থাগুলোকে তাদের নৈতিক এবং আইনগত দায়িত্ব পালনে তৎপর হয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে মিডিয়া অফিসটি।

ইরানের প্রতিরোধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের দুর্বলতা উন্মোচিত: মোজতবা খামেনি

হরমুজ বন্ধ করে যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না ইরান: ট্রাম্প

আন্তর্জাতিক জলসীমায় ইরানি জাহাজ তল্লাশি-জব্দের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

হরমুজে জাহাজে গুলির ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব ভারতের

লোকসভায় নরেন্দ্র মোদির বড় পরাজয়

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৫৪৯

ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার দাবি ৭৫ ব্রিটিশ এমপির

হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলা

হরমুজ পার হলো আটটি তেল ও গ্যাস ট্যাঙ্কার

লেবাননেও গাজার মতো ‘হলুদ রেখা’ টানল ইসরাইল