হোম > বিশ্ব

তুরস্কে এফ-১৬ বিমান দুর্ঘটনায় পাইলট নিহত

আমার দেশ অনলাইন

তুরস্কে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আরো বলা হয়, মঙ্গলবার গভীর রাতে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বালিকেসির থেকে স্থানীয় সময় রাত ১২টা ৫৬ মিনিটে (গ্রীনিচ সময় মঙ্গলবার ২১টা ৫৬মিনিট) উড্ডয়নের পর বিমানের সঙ্গে রেডিও ও ট্র্যাকিং যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধার অভিযান শুরু হলে ধ্বংসাবশেষ পাওয়া যায়।

কর্তৃপক্ষ জানায়, ‘আমাদের পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করবে বিমান বিধ্বস্ত তদন্ত দল।’ এসময় পাইলটের পরিবারের প্রতিও শোক জানানো হয়।

এর আগে গত বছর নভেম্বরে প্রতিবেশী জর্জিয়ায় বিমান দুর্ঘটনার জেরে নিজেদের সি-১৩০ কার্গো বিমানের ফ্লাইট স্থগিত করে তুরস্ক। জানা যায়, আজারবাইজান থেকে ফেরার পথে বিমানটি বিধ্বস্ত হয়ে ২০ যাত্রীর সবাই নিহত হন।

মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি এফ-১৬ বিমান সাম্প্রতিক মাসগুলোতে আরো কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে। জানুয়ারিতে তাইওয়ানে নিয়মিত অভিযান চলাকালে একটি এফ-১৬ সমুদ্রে বিধ্বস্ত হয়। এছাড়া, গত আগস্টে পোল্যান্ডে এয়ার শো’র মহড়া দেওয়ার সময় একটি এফ-১৬ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যু হয়।

সূত্র: বিএসএস

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ