ইরানের ওপর আস্থা পুরোপুরি ভেঙে গেছে
ইরানে সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ সাংবাদিকদের বলেন, ইরান তাদের প্রতিবেশীদের সঙ্গে আলোচনাকে বিশ্বাস করে না। এর বদলে তারা প্রতিবেশীদের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করছে। কিন্তু এসব চাপ কাজে দেবে না।
সৌদি আরব চাপের কাছে হার মানবে না। এমনকি এসব চাপ হিতে বিপরীরতও হতে পারে… রাজনৈতিকভাবে, আমি বিশ্বাস করি নৈতিকভাবে এবং নিশ্চিতভাবে আমরা যেটি আগেও বলেছি, সামরিকভাবে। যদি প্রয়োজন হয় তাহলে সামরিক ব্যবস্থা নেওয়ার অধিকার আমাদের আছে।
এদিকে রাজধানী রিয়াদে একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে বের হয়েই তিনি এমন হুমকি দিয়েছেন।
ইরানের হামলা ‘ব্ল্যাকমেইলের’ সমতুল্য
পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ বলেছেন, সৌদি আরবের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলাটি ছিল “ব্ল্যাকমেলের একটি নির্লজ্জ প্রচেষ্টা”।
দেশটি এর আগে জানিয়েছিল, সৌদি রাজধানীতে আঞ্চলিক ও ইসলামি পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠকের ঠিক আগে রিয়াদের দিকে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত ও ধ্বংস করেছে।
তিনি বলেন, আমার কাছে এটা স্পষ্ট ছিল যে, আজকের এই হামলাটি এই বৈঠকের সাথে মিলিয়ে ঘটানো হয়েছে, যাতে উপস্থিতদের ভয় দেখানো যায় এবং এই বার্তা দেওয়া যায় যে ইরান থামবে না।
তিনি আরও বলেন, “আমি শুধু এটুকুই বলতে পারি যে আমরা ভীত হইনি, আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারিনি যে ইরান যখন এই ধরনের আচরণ করে, তখন সে একটি বৈধ অংশীদার হতে পারে।”
“যেটুকু বিশ্বাস ছিল, তা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে।”
ইরানের আগ্রাসনের প্রতি আমাদের ধৈর্য অসীম নয়
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ তার আগের বক্তব্যেরই পুনরাবৃত্তি করে বলেন, ইরানি হামলার জবাব দেওয়ার অধিকার তার দেশের রয়েছে।
ইরানের ওপর আস্থা পুরোপুরি ভেঙে গেছে
প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ বলেছেন, ইরানের প্রতি যে সামান্য আস্থা অবশিষ্ট ছিল, তা পুরোপুরি ভেঙে গেছে।
সৌদি আরবের এই শীর্ষ কূটনীতিক আরও বলেন, “প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের হামলা ছিল পূর্বপরিকল্পিত, এবং আমরা এখন যা দেখছি তা এটাই প্রমাণ করে।”
আমি আশা করি, তারা আজকের বৈঠকের বার্তাটি বুঝবে, দ্রুত নিজেদের পরিকল্পনা পুনর্বিবেচনা করবে এবং প্রতিবেশীদের ওপর হামলা বন্ধ করবে।
প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করার পেছনে ইরানের দেওয়া যুক্তি ‘অবিশ্বাস্য’
প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ বলেন, ইরান বেসামরিক স্থাপনাগুলোতে হামলা অব্যাহত রেখেছে এবং এ হামলাগুলো মার্কিন সামরিক ঘাঁটির উপস্থিতির সাথে সম্পর্কিত—তাদের এ যুক্তি “অবিশ্বাস্য”।
ইরানের শীর্ষ কূটনীতিক আরও বলেন, প্রতিবেশীদের ওপর ইরানের এই হামলার পরিণতি রয়েছে এবং এটি কেবল তেহরানের বিচ্ছিন্নতাই বাড়াচ্ছে। তিনি আরও বলেন যে, ইরান প্রতিবেশী দেশগুলোর সাথে সংলাপে বিশ্বাস করে না এবং নৌচলাচলের স্বাধীনতার ওপর যেকোনো হুমকির জন্য সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন।
প্রিন্স ফয়সাল বলেন, রিয়াদে সদ্য সমাপ্ত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা এই বিষয়ে একমত হয়েছেন যে, ইরানকে অবশ্যই অবিলম্বে তার প্রক্সিদের সমর্থন বন্ধ করতে হবে। সূত্র: আল জাজিরা