হোম > বিশ্ব

ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গ

আতিকুর রহমান নগরী

প্রতীকী ছবি

বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানেও অনুভূত হয়েছে ভূমিকম্প। শুক্রবার সকালে হঠাৎ কেঁপে ওঠে কলকাতা শহর। এছাড়াও কম্পন অনুভূত হয়েছে কোচবিহার থেকে কাকদ্বীপ সব জায়গায়। হুগলি, নদিয়া, মুর্শিদাবাদেও অনুভূত হয়েছে মৃদু কম্পন। খবর আনন্দবাজারের।

সকাল ১০টা ৮ মিনিট নাগাদ কম্পন শুরু হয়। চলে বেশ কয়েক সেকেন্ড ধরে। ঘরের মধ্যে পাখা, চেয়ার, টেবিল দুলতে দেখা যায়। আতঙ্কে অনেকে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখনো পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সমাজমাধ্যমে অনেকেই নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। কেউ ঘরের সিলিং ফ্যান, ঝাড়বাতির ভিডিয়ো পোস্ট করেছেন। কেউ আবার রাস্তার ভিডিয়ো দিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে বহু মানুষ ভবন থেকে বেরিয়ে এসেছেন।

ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের নরসিংদীর মাধবদী এলাকায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে ধারণা করা হচ্ছে। তবে আগের একই মাত্রার ভূমিকম্পগুলোর চেয়ে আজকের কম্পনের তীব্রতা অনেক বেশি ছিল। শুক্রবার সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

মাসদুয়েক আগে আসামের ভূমিকম্পে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা কেঁপে উঠেছিল। কলকাতাসহ দক্ষিণবঙ্গেও তার মৃদু প্রভাব পড়েছিল। গত ১৪ সেপ্টেম্বর বিকেলের সেই ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের গুয়াহাটি এবং তেজপুরের মাঝে ওদালগুরি।

আরএ

সৌদিতে হুথিদের হামলা, তবু কেন অস্ত্র ধরছে না মক্কা জোট

প্রক্সিদের দিয়ে ‘দ্বিমুখী খেলা’ খেলছে ইরান, শঙ্কিত উপসাগরীয় দেশগুলো

হরমুজ অবরোধে গভীর সংকটে আরব দেশগুলোর অর্থনীতি

ইয়েমেনে এক সপ্তাহে হতাহত প্রায় ৩ হাজার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কলকাতা পুলিশে মুসলিম কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের

অ্যানিমেটেড মানচিত্রে ফিলিস্তিনে ইসরাইলি বসতি বিস্তারের চিত্র

পবিত্র কাবায় বৃষ্টিতে ভিজে নামাজ আদায় মুসল্লিদের

মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

আরো কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নিলেন হুথি বিদ্রোহীরা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে নতুন প্রস্তাব নিয়ে বিতর্ক