হোম > বিশ্ব

প্রেসিডেন্ট ইওলকে অপসারণ করেছে সাংবিধানিক আদালত

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অপসরণ করেছে দেশিটির সর্বোচ্চ সাংবিধানিক আদালত। স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টার দিকে আদালত এ রায় ঘোষণা করেন। আল জাজিরা এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

রায়ে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়াকে দুই মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে হবে। গত বছরের ডিসেম্বরে সামরিক আইন জারি করে ইউন সুক-ইওল জনগণের অধিকার ‘লঙ্ঘন’ করেছেন।

গত ৩ ডিসেম্বর ইউনের সামরিক আইন ঘোষণার ইস্যুতে কয়েক মাস ধরে উত্তাল হয়ে উঠছে দক্ষিণ কোরিয়ার রাজনীতি। যা বিশ্ব মিত্রদেরও হতবাক করেছে। প্রতি সপ্তাহে রাজধানী সিউলের রাস্তায় লাখ লাখ কোরীয়রা ইউনের পক্ষে-বিপক্ষে সমাবেশ করছেন।

ইউন সুক ইওলের অভিশংসনের বিষয়ে সাংবিধানিক আদালতের গুরুত্বপূর্ণ রায় ঘোষণার মাত্র একদিন আগে প্রকাশিত সবশেষ জনমত জরিপেও দেখা গেছে, দক্ষিণ কোরিয়ার ৫৭ শতাংশ মানুষ তাকে পদ থেকে অপসারণের পক্ষে।

ইসরাইলের কাছে জরুরি ভিত্তিতে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, কী কথা হলো

ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ: মার্কিন অর্থমন্ত্রী

তেলক্ষেত্র ও বিমানঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির

ইসরাইলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা

তেহরানে বিমানবন্দরে বড় হামলা, উড়োজাহাজে আগুন

ইসরাইলে টানা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, লক্ষ্য প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা

যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলা নিয়ে জাতিসংঘের ভূমিকার সমালোচনা ইরানের

নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

হরমুজ প্রণালী বন্ধের পরিকল্পনা নেই: ইরান