হোম > বিশ্ব

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণে নিহত ৭৭

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে ৭৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের কাছের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উত্তর-মধ্য নাইজার প্রদেশের সুলেজা এলাকায় জ্বালানিবাহী ট্যাংকারটি উল্টে যায়। জ্বালানি রাস্তার আশপাশে ছড়িয়ে পড়ে। মূলত লোকেরা জ্বালানি সংগ্রহ শুরু করার কিছুক্ষণের মধ্যেই ট্যাংকারটি বিস্ফোরিত হয়। এতে ৭৭ জন নিহত এবং উদ্ধারকারীসহ আরও ২৫ জন আহত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। রাস্তা খারাপের কারণে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে। আহতদের কাছের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জরুরি ব্যবস্থাপনা সংস্থা।

ট্রাম্পের এআই ভিডিও নিছক মজা, নাকি মনস্তাত্ত্বিক যুদ্ধ

ভারতে নবরাত্রির উৎসবে মুসলিমদের দূরে থাকতে বলল বিশ্ব হিন্দু পরিষদ

সিরিয়ার সুয়েইদা কেন বারবার সংঘাতের কেন্দ্রে

শেষকৃত্যের ১৫ দিন পর ফোন, ‘আপনার ছেলে জীবিত’

মিসরে টিভি উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড

মধ্যপ্রাচ্য অপরিশোধিত তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

শিল্পকর্মে এআই, ভার্চুয়াল রিয়েলিটি ও আলো নতুনভাবে উপস্থাপন

দক্ষিণ লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলল ইসরাইল

হরমুজ ইস্যুতে তুরস্ক-সৌদির সঙ্গে আরাগচির ফোনালাপ

যুক্তরাষ্ট্রে মুসলিম প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার, সম্পাদকের জড়িত থাকার অভিযোগ