হোম > বিশ্ব

গাজা ইস্যুতে জার্মানির নীরবতাকে দুষলেন এরদোয়ান

আতিকুর রহমান নগরী

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জার্মানির নীরবতা নিয়ে প্রশ্ন তোলেছেন। বৃহস্পতিবার আঙ্কারায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি মানবিক সংকট নিরসনে জার্মানিকে সক্রিয় ভূমিকা নেয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এরদোয়ান বলেন, “ইসরাইলের হামলায় শিশু, নারী ও বৃদ্ধসহ প্রায় ৬০,০০০ মানুষ নিহত হয়েছে। ফিলিস্তিনি দল হামাসের কাছে বোমা বা পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু ইসরাইলের আছে এবং তারা তা ব্যবহার করেছে। জার্মানি, তুমি কি এটা দেখতে পাচ্ছ না?”

তিনি জোর দিয়ে বলেন, গাজায় নৃশংসতা রোধ করা, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধান প্রয়োজন। “আমরা যেমন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চাই, তেমনি গাজার উপর ইসরাইলের যুদ্ধের অবসানকেও সমর্থন করি। তুরস্ক ও জার্মানি দুটো গুরুত্বপূর্ণ দেশ যা মিলিতভাবে এটি অর্জন করতে পারে।”

এরদোয়ান আরও জানান, তুরস্কের রেড ক্রিসেন্ট গাজায় খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, তবে এখনও পর্যাপ্ত নয়। “এখন পর্যন্ত আমরা ১,০০,০০০ টনেরও বেশি খাদ্য সহায়তা পাঠিয়েছি, কিন্তু অব্যাহত সহায়তা অপরিহার্য। জার্মানির রেড ক্রস ও আমাদের তুর্কি রেড ক্রিসেন্টকে সম্পৃক্ত করে গণহত্যা ও ইচ্ছাকৃত অনাহার বন্ধ করতে হবে।”

তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলায় ৬৮,৫০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে প্রায় সব নারী ও শিশু। এরদোয়ান জোর দিয়ে বলেন, তুরস্ক ফিলিস্তিনি দল হামাসের সঙ্গে ধারাবাহিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং সমস্যার প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে।

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ