হোম > বিশ্ব

নিউইয়র্কে মেয়র নির্বাচন: জরিপে এগিয়ে মামদানি

আতিকুর রহমান নগরী

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল, ৪ নভেম্বর। ভোটের আগ মুহূর্তে প্রকাশিত সর্বশেষ চারটি জরিপেই ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি এগিয়ে রয়েছেন, যদিও কিছু জরিপে তাঁর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর প্রতিদ্বন্দ্বিতা ঘনিষ্ঠ দেখা গেছে।

জরিপের ফলাফল:

এমারসন কলেজ/পিআইএক্স ১১/দ্য হিল: জোহরান ৫০%, কুমো ২৫%, রিপাবলিকান কার্টিস স্লিওয়া ২১%।

মারিস্ট জরিপ: জোহরান ১৬ পয়েন্টে কুমোর চেয়ে এগিয়ে; স্লিওয়ার তুলনায় ব্যবধান ৩২ পয়েন্ট।

কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়: জোহরান ৪৩%, কুমো ৩৩%, স্লিওয়া ১৪%।

সাফোক বিশ্ববিদ্যালয়: প্রতিযোগিতা ঘনিষ্ঠ—জোহরান ৪৪%, কুমো ৩৪%, স্লিওয়া ১১%।

জরিপগুলো বলছে জোহরানের সমর্থন তরুণ ও কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অন্যদিকে কুমোর সমর্থন কিছুটা কমেছে। স্লিওয়া প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে না দাঁড়ানোয় কুমোর সম্ভাবনা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

আগাম ভোটে জোহরানের অবস্থান শক্তিশালী। বেশিরভাগ সম্ভাব্য ভোটার বলেছেন, তাঁরা নির্বাচনের দিন সরাসরি কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।

ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট ও ফিলিস্তিনপন্থী হিসেবে পরিচিত কুইন্সের আইনপ্রণেতা জোহরান মামদানি এখন পর্যন্ত নিউইয়র্কের পরবর্তী মেয়র হিসেবে এগিয়ে আছেন—তবে সিদ্ধান্তহীন ভোটাররাই শেষ পর্যন্ত ফল নির্ধারণে ভূমিকা রাখতে পারেন। (সূত্রঃ এনবিসি নিউজ)

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি