হোম > বিশ্ব

ভারতে দূষিত পানি পান করে ৯ জনের মৃত্যু

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: আল জাজিরা

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত পানি পান করে মৃত্যু ও অসুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইন্দোরের ভাগীরথপুরা এলাকায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কমপক্ষে ২০০ জন।

দূষিত পানি পান করে যারা মারা গেছেন, তাদের প্রত্যেক্যের পরিবারকে দুই লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। পাশাপাশি দায়িত্বে অবহেলার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ইন্দোরের প্রশাসন।

ইন্দোরের ভাগীরথপুরা এলাকায় পানির পাইপলাইনে ছিদ্র ধরা পড়েছে। ওই জায়গায় একটি শৌচাগার নির্মাণ করা হয়েছিল। এই ছিদ্র দিয়েই দূষিত পানি পাইপলাইনে প্রবেশ করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিন ধরেই পানিতে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। তাদের অভিযোগ, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ওই দূষিত পানি পান করেই ডায়রিয়াসহ একাধিক রোগে আক্রান্ত হয়েছেন এলাকার বাসিন্দারা। পুরো ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।

আরএ/এসআই

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪