হোম > বিশ্ব

ভেনেজুয়েলায় আর কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নেই

জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ভেনেজুয়েলায় আর কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিচার করা হবে বলে জানিয়েছেন তিনি।

রুবিওর সঙ্গে ফোনে কথা বলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সিনেটর মাইক লি। এর আগে মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলার বিষয়ে রুবিওর সঙ্গে ফোনে কথা বলেছেন সিনেটর মাইক লি। তিনি বলেন, ‘মাদুরো মার্কিন হেফাজতে থাকায় ভেনেজুয়েলায় আর কোনো পদক্ষেপ নেওয়ার আশা তিনি (রুবিও) করেন না।

লি আরো বলেন, ‘যারা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে কাজ করছিলেন, তাদের সুরক্ষা এবং প্রতিরক্ষার জন্য মার্কিন হামলাগুলো চালানো হয়েছে।’

এর আগে উটাহের রিপাবলিকান সিনেটর মাইক লি সামাজিক মাধ্যম এক্সে লিখেছিলেন, ‘যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদনের ছাড়াই এই পদক্ষেপ কীভাবে সাংবিধানিকভাবে ন্যায্যতা পাবে, তা জানার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়েছে এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে।

ট্রাম্প আরো লিখেন, ‘এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

‘দুর্গাপুজো’ বনাম ‘শারদোৎসব’—পশ্চিমবঙ্গজুড়ে শারদীয় বুক স্টল ভাঙচুর ঘিরে উত্তেজনা

হরমুজে ক্রমাগত বাড়ছে জাহাজে হামলার ঘটনা

ভারতে আটক বিক্ষোভকারীদের বাড়ি ফেরাতে এআইয়ের সহায়তা নিচ্ছেন স্বেচ্ছাসেবকেরা

মঙ্গলের উপগ্রহ থেকে নমুনা সংগ্রহে অভিযান শুরু করছে জাপান

বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ইসরাইলকে ব্যবস্থা নিতে বললেন রুবিও

ইতিহাস শিক্ষা দিতে নীতিনির্ধারকদের প্রশিক্ষণ দিল ইউনেস্কো

সৌদিতে হামলায় হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর ঘিরে বিতর্ক, চাপে ওয়াশিংটন-দিল্লি সম্পর্ক

ক্ষোভের আগুনে জ্বলছে ফ্রান্স, আহত দেড় শতাধিক পুলিশ, গ্রেপ্তার ১২০০

ফ্রান্সে সহিংস বিক্ষোভ নিয়ে ট্রাম্পের কটাক্ষ