হোম > বিশ্ব

জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দিতে ওআইসির আহ্বান

আতিকুর রহমান নগরী

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দিতে এবং গাজায় যুদ্ধবিরতি বজায় রাখতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংগঠনটি একই সঙ্গে ইসরাইলি দখলদারিত্বের অবসানে পরিষদকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

তুরস্কভিত্তিক গণমাধ্যম হুরিয়াত ডেইলি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বক্তব্য রাখেন ওআইসি গ্রুপের পক্ষে জাতিসংঘে তুরস্কের উপ-রাষ্ট্রদূত আসলি গুভেন। এসময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্পের প্রচেষ্টা এবং চলতি মাসের শুরুতে গাজার জন্য স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানান।

গুভেন বলেন, এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির জন্য বৈশ্বিক প্রচেষ্টায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে আরো বলেন, ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে স্বীকৃতি দিতে পরিষদের এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি কাউন্সিল সদস্যদের প্রতি গাজার দুই বছরের বিধ্বংসী যুদ্ধের মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান। গুভেন বলেন, ৬৮ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক। নিহতদের মধ্যে চিকিৎসাকর্মী, ইউএনআরডব্লিউএ কর্মকর্তা ও সাংবাদিকও রয়েছেন।

এসময় ওআইসি, সিরিয়া ও লেবাননে ইসরাইল সামরিক পদক্ষেপের নিন্দা জানায় এবং দখলকৃত গোলান মালভূমিতে ইসরাইলের সিদ্ধান্তকে ‘অবৈধ ও অকার্যকর’ হিসেবে অভিহিত করে। পাশাপাশি সংগঠনটি ইসরাইলকে ‘অবিলম্বে, সম্পূর্ণ ও নিঃশর্তভাবে’ সব অধিকৃত আরব ভূমি থেকে সরে যাওয়ার আহ্বান জানায়।

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর