হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শহরতলির চ্যাটসওর্থ এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় দমকল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। লুরলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিটের কাছে দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর কয়েকটি গাড়ি ও দুটি শিপিং কনটেইনারে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এনবিসি লস অ্যাঞ্জেলেস নিশ্চিত করেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি তাদের নিজেদের। মঙ্গলবার একটি প্রাণঘাতী বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়।

এদিকে, দুর্ঘটনার আগে একই এলাকায় এসইউভি ও বাসের সংঘর্ষে দুজন নিহত ও ছয়জন আহত হন।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘আজ রাতে চ্যাটসওয়ার্থে প্রাণহানির ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত’। তিনি আরও বলেন, ‘মর্মান্তিক বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার ও স্বজনদের প্রতি আমার সমবেদনা।’

সূত্র: বিবিসি

আরএ

সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

পাক সেনাপ্রধানের প্রতিহিংসার শিকার ইমরান খান

আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে উজবেকিস্তানে

মালয়েশিয়ায় নারীদের মাদক ব্যবহার আশঙ্কাজনক হারে বাড়ছে

মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি, যাত্রীদের মধ্যে আতঙ্ক

বহুজাতিক কোম্পানি গঠনই অর্থনৈতিক উন্নতির কার্যকর পথ নয়

ফেরি ডুবে ১০ ঘণ্টা সাগরে ভেসে বেঁচে ফিরলেন রিজকি ও তার চার বন্ধু

ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার

সিঙ্গাপুরে সুসজ্জিত মসজিদ ৭২, পূর্ণাঙ্গ মাদ্রাসা ৬

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব পাস