হোম > বিশ্ব

হংকংয়ের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২৮

আতিকুর রহমান নগরী

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে। এখনো দুই শতাধিক মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কর্মকর্তারা সতর্ক করেছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে হংকংয়ের নিরাপত্তা মন্ত্রী ক্রিস বলেন, হংকংয়ে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে।

তিনি সতর্ক করে বলেন, দুই শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে হংকংয়ের তাইপো নগরীর ওয়াং ফুক কোর্ট নামের একটি আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে কয়েকটি ভবনে। আগুনের লেলিহান শিখা গ্রাস করতে শুরু করে গোটা কমপ্লেক্স।

ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জরুরি আবাসনের জন্য ৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে শত শত মানুষ আশ্রয় নিয়েছেন। প্রয়োজনে আরো আশ্রয়কেন্দ্র খোলার প্রস্তুতি রয়েছে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ