হোম > বিশ্ব

তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি বাড়ল ৩০ শতাংশ: এরদোয়ান

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গত ১১ মাসে তুরস্কের প্রতিরক্ষা ও বিমান রপ্তানি সাত দশমিক ৪৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। শনিবার নৌ প্ল্যাটফর্ম কমিশনিং অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ১১ মাসে প্রতিরক্ষা ও বিমান রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

তিনি জোর দিয়ে বলেন, তুরস্ক বর্তমানে বিশ্বের ১১তম প্রতিরক্ষা রপ্তানিকারক। এরদোয়ান বলেন, তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রকল্পগুলো কেবল সরঞ্জাম উন্নয়নই নয় বরং প্রযুক্তি উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ করার লক্ষ্যেও কাজ করে।

তিনি আরো বলেন, তুরস্ক বিশ্বের ১০টি দেশের মধ্যে একটি, যারা নিজস্ব যুদ্ধজাহাজ তৈরি এবং পরিচালনা করতে সক্ষম। এরদোয়ান জানান, ৩০০ মিটার দীর্ঘ বিমানবাহী রণতরী নির্মাণ প্রক্রিয়া শুরু হয়েছে। স্থল, সমুদ্র, আকাশ এবং সাইবারস্পেসে প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধির জন্য আরো প্রকল্প চালু করা হবে। তিনি বলেন, গবেষণা ও উন্নয়ন থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত সকল পর্যায়ে দেশীয় এবং জাতীয় সম্পদ ব্যবহার করে সম্পন্ন করা হবে।

তিনি বলেন, ‘আমাদের সামরিক খাতে বিনিয়োগ যুদ্ধের প্রস্তুতির জন্য নয়, বরং শান্তি, স্বাধীনতা এবং আমাদের ভবিষ্যত রক্ষার জন্য।’

আরএ

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট