হোম > বিশ্ব

দিল্লির ঘটনায় শোক প্রকাশ করল যেসব দেশ

আতিকুর রহমান নগরী

নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে এই স্থানটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৩ জন নিহত ও ২৪ জন আহত হয়।

ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ। এই তালিকায় চীন, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপও রয়েছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক বার্তায় লিখেছেন, “গত সন্ধ্যায় দিল্লিতে বিস্ফোরণের খবরে আমি মর্মাহত। ভারতের পাশে শ্রীলঙ্কা রয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।”

মালদ্বীপের তরফেও এই ঘটনায় শোক জ্ঞাপন করা হয়েছে। প্রেসিডেন্ট মোহামেদ মুইজ জানিয়েছেন, “এই মর্মান্তিক ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কারকিও শোক প্রকাশ করেছেন।

পাশাপাশি, ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেইহং দিল্লি বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এক্স হ্যান্ডেলে পোস্ট করা ওই বার্তায় তিনি উল্লেখ করেছেন, “দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণে আমি মর্মাহত। ক্ষতিগ্রস্তদের প্রতি আমার গভীর সমবেদন রইল। ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।”

সূত্র: বিবিসি বাংলা

এসআর /

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র