হোম > বিশ্ব

টানা বর্ষণে বন্যা, ঘানা ও আইভরি কোস্টে ৩০ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

কয়েক দিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ঘানা ও আইভরি কোস্টে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে বন্যায় আটকে পড়া শত শত মানুষ।

ঘানার জাতীয় দমকল বিভাগের একজন মুখপাত্র জানান, এক দিন আগে শুরু হওয়া ভারি বৃষ্টিপাতের পর মঙ্গলবার অন্তত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে।

সোমবার ঘানার রাজধানী শহর আক্রাজুড়ে প্রবল বর্ষণে বাড়িঘর ও রাস্তাঘাট ডুবে যায়। উদ্ধারকর্মীরা রাতভর অভিযান চালিয়ে আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। গ্রেটার আক্রা অঞ্চলের ফায়ার সার্ভিসের কমান্ডার রশিদ কওয়ামে নিসাউ জানান, মঙ্গলবার পর্যন্ত ৪০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বাড়িঘর থেকে পানি অপসারণ এবং দুর্গতদের সহায়তায় কাজ করছে উদ্ধারকারী দল।

অন্যদিকে, আইভরি কোস্টে শনিবার থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতেও প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির সরকার এখনো আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা প্রকাশ না করলেও দমকল বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সেখানে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

হরমজে জাহাজে হামলা সত্ত্বেও কমেছে তেলের দাম

শেয়ারবাজারে দরপতনের জন্য ডেমোক্র্যাটদের দুষলেন ট্রাম্প

নতুন কংগ্রেসের অগ্রাধিকার হবে ইরান যুদ্ধ বন্ধ করা: জেফ্রিস

সরকার গঠনে নেতানিয়াহু-আইজেনকোট আলোচনা, সমঝোতা কতদূর

ভারত-ইসরাইল সম্পর্ক নিয়ে অস্বস্তিকর প্রশ্নের মুখে রাহুল গান্ধী

সামনে কঠিন সময় দেখছেন ট্রাম্প

নববর্ষের পর ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

লিবিয়ার বন্দরে হামলার শিকার রাশিয়ার জাহাজ

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৪

ধর্মঘটে বন্ধ হওয়ার পথে বেলজিয়ামের সব বিমানবন্দর