হোম > বিশ্ব

বাংলাদেশের এবারের বাজেটের কতগুণ সম্পদ ইলন মাস্কের?

আমার দেশ অনলাইন

বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। দেশের অর্থনৈতিক বাস্তবতায় এটি একটি বিশাল অঙ্ক। তবে সম্প্রতি বিশ্বের শীর্ষ ধনী ট্রিলিয়ন ডলারের মালিক ইলন মাস্কের সম্পদের সঙ্গে তুলনা করা হলে একটি ভিন্ন চিত্র উঠে আসে।

ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স শেয়ারবাজারে তালিকাভুক্তির পর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ এক ট্রিলিয়ন ডলার বা এক লাখ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে। প্রতি ডলারের বিনিময়মূল্য ১২২-১২৫ টাকা হিসাবে ধরলে বাংলাদেশি মুদ্রায়

ইলন মাস্কের সম্পদ দাঁড়ায় ১৩৪-১৩৮ ট্রিলিয়ন টাকা (প্রায় ১৩৪-১৩৮ লাখ কোটি টাকা)

আর বাংলাদেশের জাতীয় বাজেট = ৯.৩৮ ট্রিলিয়ন টাকা (৯.৩৮ লাখ কোটি টাকা)

সে হিসাবে, ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদের পরিমাণ বাংলাদেশের পুরো ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের প্রায় ১৪ গুণ।

অর্থাৎ, বাংলাদেশ সরকার যে পরিমাণ অর্থ দিয়ে এক বছরে দেশের প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, প্রতিরক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিচালনা করে, ইলন মাস্কের ঘোষিত সম্পদের মূল্য তার প্রায় ১৪ বছরের জাতীয় বাজেটের সমান।

ভারতীয় নারীকে বাংলাদেশে ‘পুশ আউট’, সরকারের কাছে জবাব চাইল আদালত

ইরানের সরকার পতন ঘটাব, হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে বার্তা চীনের

অস্ট্রেলিয়ায় সরকারি কর্মস্থলে স্মার্ট চশমা নিষিদ্ধের উদ্যোগ

সৌদির তায়েফে হুথিদের ড্রোন, প্রতিহত করতে গিয়ে হতাহত ৩

যোগীর বিরুদ্ধে ইমেইল করে আড়াই বছর জেল খাটলেন মোবারক

মক্কায় হামলা হলে রক্ষায় কোনো চুক্তির প্রয়োজন নেই: খাজা আসিফ

ভারতে হিন্দুদের মিছিল থেকে মসজিদ-মাদরাসায় পাথর নিক্ষেপ

ইসরাইলের অংশগ্রহণের প্রতিবাদে ‘ইউরোভিশন ২০২৭’ বর্জন আয়ারল্যান্ড-নেদারল্যান্ডসের

কুকুরের উৎপাতের প্রতিবাদে কর্মকর্তার টেবিলে ছেড়ে দিলেন বেওয়ারিশ কুকুর