হোম > বিশ্ব

আলবেনিয়ায় ক্ষোভের মুখে ট্রাম্প জামাতার বিলাসবহুল রিসোর্ট প্রকল্প

আমার দেশ অনলাইন

ছবি: দ্য গার্ডিয়ান

আলবেনিয়ার রাজধানী তিরানায় ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের অর্থায়নে নির্মিতব্য একটি বিলাসবহুল রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে চলতি সপ্তাহে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

ভূমধ্যসাগরীয় অঞ্চলের অন্যতম পরিবেশগত সংবেদনশীল হিসেবে দীর্ঘকাল ধরে বিবেচিত একটি এলাকায় ১৬০ কোটি ডলারের এই কমপ্লেক্সের প্রাথমিক কাজ বা গ্রাউন্ডওয়ার্ক ইতোমধ্যে শুরু হয়েছে। এই সংবেদনশীল এলাকায় ফ্ল্যামিঙ্গো এবং ডালমেশিয়ান পেলিকানসহ প্রায় ২০০ প্রজাতির পাখির আবাসস্থল রয়েছে।

নির্মাণকর্মীরা প্রকল্প এলাকার চারপাশে কংক্রিটের ভিত্তি ও কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করার পর, পরিবেশগত ক্ষতি এবং এই চুক্তি ঘিরে রাজনৈতিক স্বচ্ছতার অভাবের কারণে জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এএম

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি