হোম > বিশ্ব

গাজায় ২৪ ঘণ্টায় অনাহারে ১৫ ফিলিস্তিনির মৃত্যু

আতিকুর রহমান নগরী

ছবি: সিবিসি

ইসরাইলের অব্যাহত হামলা ও অবরোধের কারণে গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় অনাহারে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫ জন ফিলিস্তিনি। এদের মধ্যে চার শিশুও রয়েছে। গাজায় হামলা শুরুর পর থেকে এ নিয়ে আনাহারে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ১৫ জন অনাহারজনিত কারণে মারা গেছেন। এ নিয়ে গাজায় সামরিক অভিযান শুরুর পর অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০১ জনে দাঁড়ালো। এরমধ্যে ৮০ জন শিশু।

এই ঘোষণাটি এমন এক সময় এলো যখন ইসরাইলি বাহিনীর মঙ্গলবারের হামলায় কমপক্ষে ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ উপত্যকার পরিস্থিতিকে ‘মৃত্যু ও ধ্বংসের এক ভয়াবহ প্রদর্শনী’ হিসেবে বর্ণনা করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মাসের পর মাস ধরে চলা খাদ্য সংকট এখন আরও ভয়াবহ রূপ নিচ্ছে।

বুআল জাজিরা বলছে, অনাহারে ছয় ছয় সপ্তাহ বয়সী এক শিশুও মারা যায়। তার নাম ইউসুফ আবু জাহির। তার মৃত্যু হয় দুধের অভাবে। শিশুটির চাচা আদহাম আল-সাফাদি বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘বাজারে কোথাও দুধ নেই, আর পাওয়া গেলেও একটি ছোট টিনের কৌটার দাম ১০০ ডলার পর্যন্ত।’

ইসরাইলের অবরোধের কারণে চলতি বছরের মার্চ মাস থেকেই গাজায় ফুরিয়ে গেছে খাদ্যের মজুদ। মে মাসে আংশিক অবরোধ তুলে সীমিত ত্রাণ উপত্যকায় প্রবেশের অনুমতি দেয় ইসরাইল।

বর্তমানে গাজায় ত্রাণ সরবরাহের দায়িত্বে রয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন। এই সংস্থার ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন এক হাজারের বেশি ফিলিস্তিনি।

আরএ

গবেষণা ও উন্নয়ন ব্যয়ে শীর্ষ দশে এক মুসলিম-প্রধান দেশ

হুথি হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে

উত্তর প্রদেশে মুসলিমদের ওপর হামলা, গ্রেপ্তার ও বুলডোজার অভিযান বেড়েছে

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র