হোম > বিশ্ব

আয়ারল্যান্ডে অভিবাসন বিরোধী বিক্ষোভে ব্যাপক সংঘর্ষ, গ্রেপ্তার ২৩

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

আয়ারল্যান্ডে অভিবাসন বিরোধী সহিংস বিক্ষোভে গ্রেপ্তার হয়েছেন ২৩ জন। বুধবার দেশটির রাজধানী ডাবলিনে আশ্রয়প্রার্থীদের আবাসস্থল সিটিওয়েস্ট হোটেলের সামনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ও প্লাস্টিকের বোতল নিক্ষেপ করে। খবর আল জাজিরার।

ডাবলিনের আশ্রয়প্রার্থীদের আবাসস্থল সিটিওয়েস্ট হোটেল প্রাঙ্গণে ২৬ বছর বয়সী এক ব্যক্তি ১০ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতন করেছে, এমন খবর প্রকাশের পর সোমবার বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পিপার স্প্রে ছোড়ে পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে।

পুলিশ জানিয়েছে, তাদের এক সহকর্মীর মাথায় বোতল দিয়ে আঘাত করা হয়েছে এবং অন্যজনের বাহু ও কাঁধে আঘাত লেগেছে। ওই দুই পুলিশ কর্মকর্তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

আইরিশ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বিক্ষোভকারীরা বেশিরভাগই বয়সে তরুণ ও কিশোর।

আয়ারল্যান্ডের বিচার বিষয়ক মন্ত্রী গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বিক্ষোভকারীদের সতর্কবার্তা দিয়ে বলেছেন, যদি তারা শান্ত না হন— তাহলে গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়বে। বিক্ষোভকারীদের ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারী’ বলেও উল্লেখ করেছেন তিনি।

সম্প্রতি নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আয়ারল্যান্ডের পুলিশ। আটক নথিবিহীন অভিবাসীদের রাখা হচ্ছে বিভিন্ন হোটেলে।

আরএ

সৌদির সামরিক বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকোট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু