হোম > বিশ্ব

আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা জোরদারে সম্মত পাকিস্তান-রাশিয়া

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির কোলোকোলৎসেভ। বুধবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনাসদরে তাদের বৈঠকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা আরো জোরদার করার বিষয়টি গুরুত্ব পায়।

পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, চার দিনের সরকারি সফরে পাকিস্তানে রয়েছেন রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। সফরের অংশ হিসেবে তিনি সেনাসদরে আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি পাকিস্তান ও রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানো এবং সমন্বয় উন্নত করার ওপর গুরুত্ব দেন দুই পক্ষ।

পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আরো গভীর করা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আসিম মুনির। বিশেষ করে নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

অন্যদিকে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের অবদানের প্রশংসা করেন কোলোকোলৎসেভ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব ও ত্যাগের কথাও স্বীকার করেন তিনি।

এদিকে, একই দিনে সংগঠিত অপরাধ প্রতিরোধে সহযোগিতা ও তথ্য বিনিময়ের জন্য একটি সমঝোতা স্মারক সই করতে সম্মত হয়েছে মস্কো ও ইসলামাবাদ। পাশাপাশি প্রত্যর্পণ এবং বন্দি হস্তান্তরসংক্রান্ত চুক্তিগুলো চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ।

ইসলামাবাদে রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কোলোকোলৎসেভ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দুই দেশের প্রতিনিধিদল পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে।

সূত্র: ডন, আনাদোলু এজেন্সি

সৌদি আরামকোর সদরদপ্তরে হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’

ইন্ডিয়া গেটে রাহুল-প্রিয়ঙ্কার প্রতিবাদ

দিল্লির সেন্ট্রাল পার্কে ফের বিক্ষোভের ডাক ককরোচদের

মানবাধিকার সংগঠনকে নিষেধাজ্ঞা দিতে পারবে না ট্রাম্প প্রশাসন, আদালতের রায়

ইয়েমেনে ৮০ শতাংশ মানুষ খাদ্যসংকটে: জাতিসংঘ

শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে জার্মানি

সৌদিতে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক

তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার ব্যাখ্যা কী, কেন রাস্তায় ভারতের ভোটাররা

ইসরাইলগামী ফ্লাইটে কাজ করতে পারবেন না ৩১ মুসলিমপ্রধান দেশের ক্রু

তুরস্ক থেকে আরো ১৫ সুপারসনিক প্রশিক্ষণ বিমান কিনতে চায় স্পেন