হোম > বিশ্ব

জ্যামাইকায় আঘাত হানতে যাচ্ছে হারিকেন মেলিসা, ৩ জনের মৃত্যু

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ক্যারিবীয় সাগরে সৃষ্ট শক্তিশালী হারিকেন মেলিসা জ্যামাইকার দিকে ধেয়ে যাচ্ছে। আঘাত হানারে আগেই দেশটিতে ঝড়ের প্রভাবে নিহত হয়েছেন তিনজন। মেলিসা বিরল ক্যাটাগরি-৫ মাত্রার ঝড়ে পরিণত হয়েছে। এটি এ বছরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড়। এটি ঘণ্টায় প্রায় ২৮২ কিলোমিটার (১৭৫ মাইল) বেগে বয়ে যাচ্ছে। খবর বিবিসির।

হারিকেন মেলিসার কারণে মার্কিন আবহাওয়াবিদরা ‘বিপর্যয়কর এবং প্রাণঘাতী’ পরিস্থিতির সতর্কবার্তা দিয়েছেন। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ক্যাটারিগরি-৫ মাত্রার হারিকেনটি তীব্রতর হচ্ছে।

মেলিসার প্রভাবে জ্যামাইকায় ঝড়ো বাতাস, বৃষ্টিপাত, বন্যা এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দা এবং পর্যটকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার ভোরে ভূমিধ্বসের আশঙ্কা করা হচ্ছে।

জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, কিছু জায়গায় ৪০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এরফলে আকস্মিক বন্যা ও ভূমিধস হতে পারে। সম্পত্তি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ঝড়টি কিউবা, বাহামা, টার্কস এবং কাইকোস দ্বীপপুঞ্জসহ রিবিয়ানের অন্যান্য অংশে আঘাত হানতে পারে।

জ্যামাইকায় প্রাণহানির পাশাপাশি মেলিসার প্রভাবে হাইতি এবং ডোমিনিকান প্রজাতন্ত্রে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে মেলিসার প্রভাবে কিছু অঞ্চলে দীর্ঘ সময় ধরে মুষলধারে বৃষ্টিপাত হতে পারে, যা মারাত্মক বন্যা এবং ভূমিধসের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

জেডি ভ্যান্সের পাকিস্তান সফর স্থগিত

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত ইইউ’র

উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন

মিত্র আমিরাতকে ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ইরানি হামলার নিন্দা জানালো আরব লীগ

নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি ট্রাম্পের

চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

যুদ্ধের প্রভাব মোকাবিলায় আফ্রিকার সঙ্গে কাজ করতে চায় চীন