হোম > বিশ্ব

থাই-কম্বোডিয়া সীমান্তে গোলাগুলি অব্যাহত, ২১ জনের মৃত্যু

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

সীমান্তে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেছেন, কম্বোডিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে। নতুন করে শুরু হওয়া সংঘাতে ছয়দিনে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন দুই দেশের সাত লাখ মানুষ। খবর বিবিসির।

শনিবার সামাজিকমাধ্যমে দেয়া পোস্টে থাই প্রধানমন্ত্রী লেখেন, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের দেশ ও জনগণের প্রতি হুমকি থাকবে, ততক্ষণ পর্যন্ত থাইল্যান্ড সামরিক পদক্ষেপ অব্যাহত রাখবে।’

থাই নেতার এই ঘোষণার পরপরই কম্বোডিয়া অভিযোগ করে, তাদের ভূখণ্ডে বোমা হামলা অব্যাহত রেখেছে থাইল্যান্ড।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিকমাধ্যমে দেয়া পোস্টে জানায়, ‘১৩ ডিসেম্বর থাই সেনাবাহিনী দুটি এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে কয়েকটি লক্ষ্যবস্তুতে সাতটি বোমা নিক্ষেপ করে।’ মন্ত্রণালয় আরো জানায়, থাই বাহিনী এখনো বোমা হামলা বন্ধ করেনি।

দুই দেশের সীমান্তে গত রাতভর গোলাগুলি অব্যাহত ছিল। থাই বাহিনী সীমান্তের বেশ কয়েকটি স্থানে আক্রমণ চালিয়ে যাচ্ছে। নতুন করে সংঘাতে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এছাড়া উভয় পক্ষের সাত লাখ মানুষকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে।

সপ্তাহের শুরুতে ট্রাম্প দাবি করেছিলেন, সোমবার থাই ও কম্বোডিয়ার সেনাবাহিনীর মধ্যে শুরু হওয়া লড়াই তিনি ফোন করলেই বন্ধ হয়ে যাবে। এরপর শুক্রবার রাতে দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পর ট্রাম্প সামাজিকমাধ্যমে লেখেন, যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত হয়েছেন তারা। তিনি লেখেন, ‘উভয় দেশই শান্তির জন্য প্রস্তুত।’

আরএ

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিলো পাকিস্তান

যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি বন্ধ করলে বিশ্ববাজারে কতটা বাড়বে জ্বালানির দাম

ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, ফের হামলার ইঙ্গিত

ইরানে ঢুকতে পারবেন জাতিসংঘের পরমাণু পরিদর্শকেরা

হামলা মোকাবিলায় একসঙ্গে কাজ করবে সৌদি-পাকিস্তান

মার্কিন চাপে ইরানের সঙ্গে বিমান চলাচল বন্ধ করল ইরাক

তিন বছরে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৪ হাজার

ইউরোপের সঙ্গে সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না রাশিয়া: পুতিন

বোমা হামলা থেকে জাতিসংঘে, কূটনীতির নতুন অধ্যায়ে ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ভাবমূর্তি ‘নজিরবিহীন তলানিতে’ নামিয়েছেন নেতানিয়াহু