হোম > বিশ্ব

ইউক্রেনে অস্ত্রাগারে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩৭

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে একটি আবাসিক এলাকার কাছে অস্ত্রভান্ডারে রাশিয়ার ড্রোন অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪২ জন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৪০০ জনকে ।

শুক্রবার রাতে বুখা জেলার মিলা গ্রামের ওই অস্ত্রগুদামে হামলার পর গোলা, মাইন ও ড্রোন বিস্ফোরিত হতে থাকে। এতে আশপাশের প্রায় ১৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একটি বৃদ্ধ ও প্রতিবন্ধীদের সেবাকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আবাসিক এলাকার এত কাছে বিস্ফোরক সংরক্ষণ করা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’। এ ঘটনায় সরকারি কর্মকর্তাদের অবহেলার অভিযোগে তদন্ত শুরু হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের লক্ষ্য ছিল একটি গোলাবারুদের গুদাম, যেখানে দূরপাল্লার ড্রোনের উপাদান ও লঞ্চ বুস্টার রাখা ছিল।

কিয়েভের কাছে গত জুলাইয়েও একটি অস্ত্রগুদামে হামলার পর বিস্ফোরণে নয়জন নিহত ও শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। নতুন ঘটনার পর আবাসিক এলাকার কাছে অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়ে ইউক্রেনে আবারও তীব্র প্রশ্ন উঠেছে।

সূত্র: বিবিসি

আরএ

ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন মার্কিন তরুণ ভোটাররা

আদানির প্রকল্প নিয়ে বিস্ফোরক অভিযোগ

‘পতাকা ওড়াও’ কর্মসূচিতে যাওয়ার পথে নেহা বোরা আটক

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা

ভারতে মুসলিম হওয়াই কি অপরাধ, প্রাণনাশে পুলিশের হুমকি ঘিরে প্রশ্ন

এক ঘন্টার ঈদের জামাতে নিষেধাজ্ঞা, অথচ পূজায় চারদিন বন্ধ রেড রোড

‘পতাকা ওড়াও’ কর্মসূচির প্রস্তুতিকালে ককরোচ প্রধান আটক

ট্র্যাকিং বন্ধ করে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা, ট্যাংকারে আগুন

ইরানের আকাশ প্রতিরক্ষা যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় মার্কিন সাংবাদিকসহ কয়েকজন আহত