হোম > বিশ্ব

ডিসেম্বরে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বিমান চলাচল শুরুর সম্ভাবনা

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

আগামী ডিসেম্বরের মাসে ঢাকা ও পাকিস্তানের করাচির মধ্যে সরাসরি বিমান চালাচল শুরু হতে পারে। লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান। তিনি জানান, আগামী মাস থেকে করাচি ও ঢাকার মধ্যে সপ্তাহে তিনটি ফ্লাইট শুরু হতে পারে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

সরাসরি বিমান চলাচল শুরু হলে দুই দেশের বাণিজ্য, যোগাযোগ ও শিক্ষাসহ নানা খাতে সহযোগিতা আরও জোরদার করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের এই হাইকমিশনার।

লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে হাইকমিশনার বলেন, এলসিসিআই এবং লাহোরে বাংলাদেশ অনারারি কনস্যুলেটের যৌথ সুপারিশে ভিসা প্রদান করা হচ্ছে। ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি জানান, সদস্যদের ভিসা তিন থেকে চার দিনের মধ্যেই ইস্যু করা হবে। আর এটি দুই দেশের মধ্যে ভ্রমণকে আরও দ্রুত ও ঝামেলামুক্ত করবে।

বাণিজ্য সম্ভাবনার কথা তুলে ধরে রাষ্ট্রদূত প্রস্তাব দেন, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে, অন্যদিকে বাংলাদেশ তাজা আনারস সরবরাহ করতে পারে। তিনি টেক্সটাইল এবং তৈরি পোশাকের ক্ষেত্রে উল্লেখযোগ্য বাণিজ্য সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

তিনি জানান, শিগগরিই একটি সরাসরি কার্গো শিপিং পরিষেবা চালু করা হবে। গত বছরের ডিসেম্বরে দুই দেশের মধ্যে কার্গো সেবা চালু হলেও বাণিজ্য বাড়ার ফলে এখন আলাদা ও সরাসরি কার্গো রুট চালুর প্রয়োজন দেখা দিয়েছে।

আরএ

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি