হোম > বিশ্ব

অস্ট্রেলিয়ার আকাশে দুই বিমানের সংঘর্ষ, পাইলট নিহত

আতিকুর রহমান নগরী

অস্ট্রেলিয়ার সিডনির উপকণ্ঠে রোববার মাঝ আকাশে দুটি হালকা বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি বিমান ভূপাতিত হয়ে বিধ্বস্ত হয় এবং বিমানের পাইলট নিহত হন বলে নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে।

পুলিশের তথ্যে জানা যায়, সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওয়েডারবার্ন বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারকারীরা পাইলটের দেহ উদ্ধার করেছেন। এএফপি জানিয়েছে, বিমান পরিবহন কর্তৃপক্ষ ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, সংঘর্ষের সময় বিধ্বস্ত বিমানে পাইলট ছাড়া আর কেউ ছিলেন না বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, সংঘর্ষে জড়িত আরেকটি বিমান নিরাপদে বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয় এবং এর পাইলট সুস্থ আছেন।

এসআর

মার্কিন নির্বাচনে মুসলিম প্রার্থী আল-সাইয়েদকে যে ভাষায় আক্রমণ করছেন ট্রাম্পসহ বিরোধীরা

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ২২ দেশে বন্দরের শ্রমিকদের ধর্মঘট

ইরানের সাত শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোবে না: গালিবাফ

ইয়েমেনে হতাহত ৯ হাজারের বেশি, বাস্তুচ্যুত ২ লাখ ৭৬ হাজার

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা পুনরুজ্জীবনে তেহরানে কাতারের প্রতিনিধিদল

ভারতে মুসলিম গরু ব্যবসায়ীদের ওপর হিন্দুত্ববাদীদের হামলা, উল্টো তাদের বিরুদ্ধেই মামলা

হরমুজে দুটি তেলবাহী ট্যাংকার আটকের দাবি আইআরজিসির

বিশ্বজুড়ে রাজনৈতিক পতনের দ্বারপ্রান্তে ট্রাম্প

ইথিওপিয়ায় বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরে ড্রোন হামলা, শিশুসহ নিহত ১৪

ভারতের উত্তরাখণ্ডে পাইলটসহ ৬ যাত্রী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত