হোম > বিশ্ব

গাদ্দাফির অর্থে প্রচারাভিযান, সাবেক ফরাসি প্রেসিডেন্টের কারাদণ্ড

আতিকুর রহমান নগরী

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে তার কাছ থেকে অবৈধভাবে তহবিল সংগ্রহ করে ২০০৭ সালের নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে প্যারিসের একটি আদালত।

বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সারকোজি গাদ্দাফির সরকারের ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ রেখে প্রচারণার অর্থ সংগ্রহের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে আদালত রায়ে জানায়। যদিও সরাসরি চুক্তি বা লেনদেনের প্রমাণ পাওয়া যায়নি, তবে অর্থপ্রবাহের ধরন এবং সময়কাল সন্দেহজনকভাবে মিল থাকায় তাকে অপরাধমূলক ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত করা হয়েছে।

৭০ বছর বয়সী সারকোজি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। তবে আপিল চলাকালীনও তাকে কারাগারে থাকতে হবে।

এই মামলায় সারকোজির দুই ঘনিষ্ঠ সহযোগী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ক্লদ গুয়েন্ট ও ব্রাইস হোর্তেফিউক্সও দোষী সাব্যস্ত হয়েছেন।

এর আগে দুর্নীতি ও অবৈধ তহবিল ব্যবহারের অভিযোগে সারকোজির বিরুদ্ধে আরও দুটি রায় হয়েছিল। এই সাজা সেই ধারাবাহিকতায় তার ওপর আইনি চাপ আরও বাড়িয়ে দিল।

ইসরাইলে টানা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, লক্ষ্য প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা

যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলা নিয়ে জাতিসংঘের ভূমিকার সমালোচনা ইরানের

নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

হরমুজ প্রণালী বন্ধের পরিকল্পনা নেই: ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি ধর্মীয় নেতার

বিপদ সংকেত পাঠানো ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিককেকে আশ্রয় দিল ভারত

ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানে তাৎক্ষণিক হামলার পরিকল্পনা নেই, তবে স্থল অভিযান হলে যোগ দেবে কুর্দি বিদ্রোহীরা

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

মধ্যপ্রাচ্য থেকে আরো সেনা প্রত্যাহার জার্মানির