হোম > বিশ্ব

৫০ বছর পর পান্ডাশূন্য হচ্ছে জাপান, বিদায় নিচ্ছে শেষ যমজ পান্ডা

আতিকুর রহমান নগরী

টোকিওর উয়েনো চিড়িয়াখানায় মা শিন শিনের (বামে) পাশে বসে আছে পান্ডা শাবক জিয়াও জিয়াও। ছবি: আল-আরাবিয়া।

টোকিওর উয়েনো চিড়িয়াখানার জনপ্রিয় যমজ পান্ডা জিয়াও জিয়াও ও লেই লেই চলতি জানুয়ারির শেষের দিকে চীনে তাদের জন্মভূমিতে ফিরে যাবে বলে সোমবার জানিয়েছেন জাপানি কর্মকর্তারা। এর মধ্য দিয়ে প্রায় অর্ধশতাব্দীর মধ্যে প্রথমবারের মতো জাপানে আর কোনো পান্ডা থাকবে না। জাপান ও চীনের সম্পর্কের অবনতির কারণে নিকট ভবিষ্যতে নতুন পান্ডা পাওয়ার সম্ভাবনাও অনিশ্চিত।

২০২১ সালে টোকিওর উয়েনো জুওলজিক্যাল গার্ডেনে জন্ম নেওয়া এই যমজ পান্ডা চীন থেকে ধার নেওয়া প্রাণী হিসেবে বেড়ে উঠেছে। তাদের বাবা-মা শিন শিন ও রি রি-কে গত বছর চীনে ফিরিয়ে নেওয়া হয়। চুক্তি অনুযায়ী, তাদেরকে আগামী ফেব্রুয়ারির মধ্যে চীনে ফিরিয়ে দিতে হবে। ফলে যমজ পান্ডাদের বিদায়ের পর জাপানের কোনো চিড়িয়াখানায় আর পান্ডা থাকবে না। টোকিও মেট্রোপলিটন সরকার জানিয়েছে, চার বছর বয়সী এই যমজদের জনসাধারণের জন্য শেষ প্রদর্শনের দিন নির্ধারণ করা হয়েছে ২৫ জানুয়ারি।

এর আগে ২০১১ সালে প্রজনন গবেষণার জন্য শিন শিন ও রি রি-কে জাপানে পাঠিয়েছিল চীন।জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা বলেন, পান্ডারা দীর্ঘদিন ধরে জাপানি জনগণের কাছে অত্যন্ত প্রিয়। তিনি আশা প্রকাশ করেন, তথাকথিত ‘পান্ডা কূটনীতি’র মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে। তার ভাষায়, পান্ডাকে ঘিরে বিনিময় কার্যক্রম জাপান-চীন সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছে।

১৯৭২ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের পর চীন প্রথম জোড়া পান্ডা পাঠায় জাপানে। এরপর থেকে জাপান কখনোই পান্ডা ছাড়া ছিল না।

তরুণদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র নয়াদিল্লি

রোববার ফের যন্তর মন্তরে বিক্ষোভের ঘোষণা ককরোচ পার্টির

ছয় বছর ধরে ভারতের কারাগারে বন্দী, আন্তর্জাতিক মানবাধিকার পুরস্কার পেলেন মুসলিম যুবক

‘আরো মার্কিন রক্ত ও অর্থ ব্যয়ে নিজেকে বাঁচাতে মরিয়া নেতানিয়াহু’

ট্রাম্প-পুতিনের ডিজেল চুক্তিতে ক্ষুব্ধ সুইডেন

শত্রু ড্রোন শিকারে তুরস্কের নতুন প্রযুক্তি ‘গোকাল্প’ উন্মোচন

‘আমার চেয়ে পরিবার বেশি ভুগেছে’, দাদির মৃত্যুর আগের দিন বলেছিলেন অভিজিৎ দীপকে

ভারতে ককরোচ আন্দোলনে দমন-পীড়নের চিত্র বিশ্ব গণমাধ্যমে

দিল্লিতে ধরপাকড় হিটলারের আমলকেও ছাড়িয়ে গেছে: তৃণমূল নেতা

‘প্রধানমন্ত্রী আম্বানি’ স্টারলিংক নিয়ে মুকেশকে খোঁচা ইলন মাস্কের