হোম > বিশ্ব

নিজ নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ সুইডেনের

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে নিজ নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে সুইডেন। শুক্রবার সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে নাগরিকদের ইরান ত্যাগের আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে স্টেনারগার্ড লেখেন, ‘ইরান ও অঞ্চলের পরিস্থিতি খুবই অনিশ্চিত। এ অবস্থায় ইরান সফর এড়িয়ে যাওয়া উচিত এবং দেশটিতে থাকা সুইডিশ নাগরিকদের দ্রুত চলে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’

আকাশপথ ও স্থলপথে সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে এখনো ইরান ত্যাগ করা সম্ভব জানিয়ে তিনি বলেন, ইরানে থাকা সুইডিশদের এই সুযোগ কাজে লাগিয়ে দেশটি ত্যাগ করা উচিত।

তিনি আরো বলেন, ‘যারা ইরানে থাকার সিদ্ধান্ত নেবেন, তারা ব্যক্তিগত উদ্যোগে থাকতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান থেকে সরিয়ে নিতে সহায়তা করতে পারবে না।’

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানকে চাপে রাখতে সীমিত হামলার বিষয়টি বিবেচনা করছে হোয়াইট হাউস। তবে তেহরানকে অবশ্যই একটি ন্যায্য চুক্তিতে পৌঁছাতে হবে। তা না হলে খারাপ কিছু ঘটতে পারে বলেও সতর্ক করেন ট্রাম্প।

সূত্র: বার্তা সংস্থা আনাদোলু

ইরাকের পর মাশহাদে খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে জনসমুদ্র

গাজায় ইসরাইলের গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,১১৮

জর্ডানের সামরিক ঘাঁটিতে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি আইআরজিসির

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বুশেহরে আইআরজিসি স্থাপনায় আগুন

হরমুজের বিকল্প তেল রুট হিসেবে সিরিয়াকে ভাবছে ফ্রান্স

খামেনিকে দাফনের জন্য প্রস্তুত মাশহাদ

চীনের জুতা কারখানায় আগুন, নিহত ২৮

ট্রাম্পের আপত্তিকর মন্তব্যের পাল্টা জবাব না দেওয়ার ঘোষণা ইরানের প্রেসিডেন্টের

বাবার দেওয়া নাম বদলালেন নেতানিয়াহুর ছেলে, নেপথ্যে কী

দুই দিনে ইরানের ১৭০টির বেশি সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের