হোম > বিশ্ব

তুরস্কে পুলিশ স্টেশনে সশস্ত্র হামলায় নিহত ২

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে একটি পুলিশ স্টেশনে সশস্ত্র হামলা হয়েছে। এতে দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং আরো দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, ১৬ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি সালিহ ইসগোরেন থানায় রাইফেল দিয়ে গুলি চালায়।

তুরস্কের সামাজিকমাধ্যম এনসোসিয়ালে দেওয়া পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। তিনি বলেন, সন্দেহভাজনকে ধরা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

দেশটির বিচারমন্ত্রী জানিয়েছেন, ইতোমধ্যে হামলার বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে ইজমিরের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয়।

ঘটনা সম্পর্কে ইজমিরের গভর্নর সুলেমান এলবান সাংবাদিকদের জানান, আহত কর্মকর্তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে হামলাকারীকে।

তিনি আরো জানান, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তির কোনো অপরাধমূলক রেকর্ড ছিল কিনা বা পূর্বে সে গ্রেপ্তার ছিল কিনা সে বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে।

আরএ

কোটি টাকায় ভারতে শিশু বেচাকেনা

কিংবদন্তি রবিন হুডের সাক্ষী ১,২০০ বছরের ‘মেজর ওক’ গাছটি মারা গেছে

মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল

নিষেধাজ্ঞা কমলে ইরানের অর্থনীতিতে আরও শক্তিশালী হতে পারে আইআরজিসি

ট্রাম্পকে কাতারের উপহার দেওয়া বিমান ঘিরে তীব্র বিতর্ক, সমালোচনার ঝড়

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইসরাইলি রাষ্ট্রদূত ও জাতিসংঘ কর্মকর্তার তুমুল বাকযুদ্ধ

বিক্ষোভে উত্তাল পাকিস্তানের কাশ্মীর, নিহত ২৪

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে সন্দিহান রাশিয়া

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড