হোম > বিশ্ব

নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল তুরস্ক

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্কের প্রতিরক্ষা বিভাগ। তুর্কি ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রোকেতসান এই পরীক্ষা চালায় বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা শিল্প বিভাগের প্রধান হালুক গরগুন। খবর আনাদোলুর।

সামাজিকমাধ্যম তিনি বলেন, ‘একটি নীরব প্রস্তুতি। এক মুহূর্ত…এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর। একটি সুন্দর দিন, আরেকটি সফল পরীক্ষা ‘

গরগুন বলেন, ‘সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে পরিসর বাড়ানো হচ্ছে এবং আঘাতের নির্ভুলতা বৃদ্ধি পাচ্ছে। রোকেতসানসহ আরো যারা অবদান রেখেছেন তাদের সকলকে ধন্যবাদ।’

ফেব্রুয়ারিতে দেশটি স্বল্প-পাল্লার ‘তাইফুন’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালায়।

এছাড়া জুলাই মাসে, রোকেতসানের প্রধান মুরাত ইকিনসি বলেছিলেন, তাইফুনের উন্নত সংস্করণ ব্লক-৪ এর জন্য শিগগিরই পরীক্ষা চালানো শুরু হবে।

আরএ

ট্রাম্প প্রশাসনে শীর্ষ পদ হারাচ্ছেন নারীরা

নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে না যুক্তরাষ্ট্র

ইউক্রেনের অনিচ্ছাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের পথে অন্তরায়: ক্রেমলিন

সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’: হুথি মুখপাত্র

দিল্লিতে সিজেপির বিক্ষোভে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন, খারিজ করে দিল হাইকোর্ট

ব্রিটেনের প্রায় অর্ধেক নাগরিকই দেশের জন্য যুদ্ধ করতে চান না: জরিপ

মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: বারাক ওবামা

গ্রিন কার্ডপ্রত্যাশীদের ৩৫ হাজারের বেশি ওয়ার্ক পারমিট বাতিল করেছে যুক্তরাষ্ট্র

মোদি সরকারকে স্বৈরাচার আখ্যা দিলেন সিজেপি নেতা দীপকে

জেরুজালেমে ইসরাইলের দূতাবাস খোলার সিদ্ধান্তে কলম্বিয়ার নিন্দা কাতারের