হোম > বিশ্ব

সৌদির কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র

আতিকুর রহমান নগরী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত

সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউসে সফরের আগে তিনি এ কথা জানালেন।

আজ মঙ্গলবার তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল সোমবার ডোনাল্ড ট্রাম্প জানান, সৌদি আরবকে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি তিনি বিবেচনা করছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বলছি, আমরা এটা করব। আমরা এফ-৩৫ বিক্রি করব।’

এর আগে গত শুক্রবার তিনি জানিয়েছিলেন, লকহিড মার্টিনের তৈরি এই উন্নত যুদ্ধবিমান কেনার ব্যাপারে প্রবল আগ্রহ দেখিয়েছে সৌদি আরব।

তার ভাষ্য, “তারা অনেক বিমান কিনতে চায়। তারা আমাকে বিষয়টা দেখতে বলেছে। তারা অনেক ‘৩৫’ কিনতে চায়, বরং এর চেয়েও বেশি ধরনের যুদ্ধবিমান কিনতে আগ্রহী।”

ব্লুমবার্গ এক প্রশাসনিক কর্মকর্তার বরাতে জানিয়েছে, সফরকালে ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমান এফ-৩৫ কেনার বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেন।

এছাড়া সফরে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিও হতে পারে, যার মধ্যে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সম্পর্কিত একটি চুক্তিও রয়েছে।

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পশ্চিম তীরে বাণিজ্য নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্ক

বলপ্রয়োগ করে ইরানের জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না: পেজেশকিয়ান

পাকিস্তান-চীন সীমান্ত চুক্তিতে কেন ক্ষুব্ধ ভারত

সংকট সামাল দিতে নতুন পদক্ষেপ নিচ্ছে ইরান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আলোচনায় যা গুরুত্ব পাবে

উপসাগরীয় দেশগুলোকে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক নিশ্চিত করার আহ্বান কাতারের

অনুমতি ছাড়া পাহাড়ে উঠে দুর্ঘটনায় পতিত পর্বতারোহীকে জরিমানা

চীনে তাইওয়ানের শ্রমমন্ত্রীর সফর, দ্বিপাক্ষিক সম্পর্ক পরিবর্তনের ইঙ্গিত কি না

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা, ইসলামাবাদের অভিযোগ অস্বীকার