হোম > বিশ্ব

আশ্রয় আবেদনের কার্যক্রম স্থগিতের মেয়াদ নিয়ে যা বললেন ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে আশ্রয় আবেদন নিষ্পত্তির কার্যক্রম দীর্ঘদিন স্থগিত রাখার পরিকল্পনা রয়েছে। গত ২৬ নভেম্বর ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডস সদস্যদের লক্ষ্য করে এক আফগান নাগরিকের গুলি চালানোর প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসন এই স্থগিতাদের জারি করে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

রোববার ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসিতে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি মনে করি দীর্ঘ সময় ধরে স্থগিত থাকবে। আমাদের যথেষ্ট সমস্যা রয়েছে। আমরা এই লোকদের চাই না।’

এই স্থগিতাদেশ এক বা দুই বছর স্থায়ী হতে পারে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘কোন সময়সীমা নেই, তবে এটি দীর্ঘ সময় হতে পারে।’

ট্রাম্প বলেন, এই নীতিটি ‘অত্যন্ত অপরাধপ্রবণ’ এবং যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বপূর্ণ নয়-এমন দেশগুলো থেকে আসা অভিবাসীদের জন্য। তিনি আরো বলেন, কিছু দেশ ‘নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে’। তিনি সোমালিয়ার কথা উল্লেখ বলেন, ‘এসব দেশ থেকে লোকজন আমাদের দেশে আসে এবং আমাদের দেশ কীভাবে পরিচালনা করতে হবে, সেই পরামর্শ দেয়।’ এ প্রসঙ্গে তিনি সোমালিয়ায় জন্মগ্রহণকারী ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য ইলহান ওমরের কথা উল্লেখ করেন।

আরএ

ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার

সিঙ্গাপুরে সুসজ্জিত মসজিদ ৭২, পূর্ণাঙ্গ মাদ্রাসা ৬

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব পাস

তেলের জন্য সৌদির বিকল্প উৎস খুঁজছে ইউরোপের ক্রেতারা

মক্কা-মদিনায় হুথিদের হামলার নিন্দা ওআইসির

মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি বিদ্রোহীরা

চীনের রপ্তানিনির্ভর মডেলের বিরুদ্ধে বাড়ছে প্রতিরোধ

একদিনে যুক্তরাষ্ট্রের ৩ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র