হোম > বিশ্ব

তুরস্কের কায়সারিতে ৯০০ বছরের পুরোনো মাদরাসার সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

মধ্য তুরস্কের কায়সারি শহরে নগর সংস্কারকাজ করতে গিয়ে প্রায় ৯০০ বছরের পুরোনো একটি মাদরাসার সন্ধান পাওয়া গেছে। শহরের ঐতিহাসিক গ্র্যান্ড মসজিদের দক্ষিণে মালিক মুহাম্মদ গাজির মাজারের কাছে সংস্কারের কাজ করতে গিয়ে মাদরাসাটির সন্ধান মেলে।

বৃহস্পতিবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কায়সারির মেয়র মামদুহ বুয়ুককিলিচ জানান, শহরটি বিভিন্ন সভ্যতা ধারণকারী। আনাতোলিয়ায় ইসলামের ইতিহাসে এ শহরের গুরুত্বপূর্ণ স্থান রয়েছে।

তিনি বলেন, ‘আমরা সতর্কতার সঙ্গে অর্থপূর্ণ কাজ করছি। এর চারপাশ যখন উন্মুক্ত করা হলো, আমরা বিস্মিত হলাম। মালিক মুহাম্মদ গাজির মাজারের কাছেই ধর্মীয় স্থাপনার ঐতিহ্যে তৈরি মাদরাসার চিহ্ন যেন আমরা উন্মোচন করলাম।’

দানিশমান্দ বংশীয় শাসক মালিক মুহাম্মদ গাজিকে কায়সারি শহরের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়। আনাতোলিয়ায় প্রাথমিক তুর্কি ইসলামি ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি।

কায়সারির মেয়র বলেন, তারা অনুসন্ধান অব্যাহত রেখেছেন এবং এটি সংস্কারের জন্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করবেন।

ভেনেজুয়েলায় কঠিন পরীক্ষার মুখে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় এখন পর্যন্ত ৩২ জনের লাশ উদ্ধার, আহত ৭০০

যে কারণে ভেনিজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধে পাশে না থাকায় মিত্রদের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

কংগ্রেসের কাছে ৮৭০০ কোটি ডলার চাইলেন ট্রাম্প

ভেনেজুয়েলার প্রতিবেশি ব্রাজিলেও ভূমিকম্প

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়াল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উদযাপনের সূচনা, ট্রাম্পের ভাষণ ঘিরে বিতর্ক

৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, লাখের বেশি মৃত্যুর শঙ্কা

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইসিসির তিন বিচারকের মামলা